বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

Headline :
ফরিদপুরের আলোচিত সুমন শেখ হত্যা মামলার আসামি ডেমরা থেকে র‌্যাবের হাতে গ্রেফতার জুরাইনে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও দুটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার শ্যামপুর জুরাইন পুলিশ বক্স সংলগ্ন ব্রিজের নিচে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি সাংবাদিক হাফিজুর রহমান শফিককে অবশেষে মুক্ত অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে কোতোয়ালী থানা প্রেসক্লাবের মানববন্ধন সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে মানববন্ধন দোয়া মাহফিল অনুষ্ঠিত নবজাতকের সুস্বাস্থ্য, মরহুমের রূহের মাগফিরাত ও সাংবাদিকদের কল্যাণ কামনা পৃথক অভিযানে অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের দুই সদস্য গ্রেফতার মানব পাচার মামলার আসামি যাত্রাবাড়ী গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগ

ফরিদপুরের আলোচিত সুমন শেখ হত্যা মামলার আসামি ডেমরা থেকে র‌্যাবের হাতে গ্রেফতার

Reporter Name / ৭ Time View
Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
Oplus_131072

ফরিদপুরের আলোচিত সুমন শেখ হত্যা মামলার আসামি ডেমরা থেকে র‌্যাবের হাতে গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আলোচিত সুমন শেখ (২৫) হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি জনিপ শেখ (৪০)-কে রাজধানীর ডেমরা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
র‌্যাব-১০ সূত্রে জানা যায়, মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধের ভিত্তিতে র‌্যাব-১০-এর সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প) ও সিপিসি-১ (যাত্রাবাড়ী ক্যাম্প)-এর একটি যৌথ আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার (২৯ জুলাই ২০২৬) ঢাকার ডেমরা থানার পশ্চিম ডগাইর এলাকায় অভিযান পরিচালনা করে জনিপ শেখকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জনিপ শেখ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ এলাকার বাসিন্দা এবং তিনি আলোচিত হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম আসামি।
র‌্যাব জানায়, গত ২৬ জুন ২০২৬ বিকেলে আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ পূর্বপাড়ায় পূর্ব বিরোধের জেরে সুমন শেখকে পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাকে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই শামীম শেখ বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় জনিপ শেখসহ ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি আলফাডাঙ্গা থানার মামলা নং-১৩, তারিখ ২৮ জুন ২০২৬ হিসেবে পেনাল কোডের একাধিক ধারায় রুজু করা হয়।
র‌্যাবের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে গ্রাম্য দলীয় বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল, যার জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১০ জানিয়েছে, হত্যা, সন্ত্রাস, মাদক, অস্ত্র ও অন্যান্য গুরুতর অপরাধ দমনে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব সর্বদা তৎপর থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *