বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

Headline :
জুরাইনে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও দুটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার শ্যামপুর জুরাইন পুলিশ বক্স সংলগ্ন ব্রিজের নিচে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি সাংবাদিক হাফিজুর রহমান শফিককে অবশেষে মুক্ত অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে কোতোয়ালী থানা প্রেসক্লাবের মানববন্ধন সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে মানববন্ধন দোয়া মাহফিল অনুষ্ঠিত নবজাতকের সুস্বাস্থ্য, মরহুমের রূহের মাগফিরাত ও সাংবাদিকদের কল্যাণ কামনা পৃথক অভিযানে অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের দুই সদস্য গ্রেফতার মানব পাচার মামলার আসামি যাত্রাবাড়ী গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগ কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার 

জুরাইনে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও দুটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার

Reporter Name / ৮ Time View
Update Time : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
Oplus_131072

জুরাইনে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও দুটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কদমতলী থানাধীন জুরাইন বাগানবাড়ী নবীনবাগ এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার ও দুটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।
র‍্যাব-১০-এর লালবাগ ক্যাম্প (সিপিএসসি) সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই ২০২৬) রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জুরাইন বাগানবাড়ী নবীনবাগ এলাকার চান মিয়ার বাড়ির সামনে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার ও দুটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়।
র‍্যাব জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিন জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কদমতলী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্তে প্রয়োজনীয় অনুসন্ধান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১০।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *