মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

Headline :
জুরাইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার লুট হওয়া ২০ রাউন্ড গুলি-কার্তুজ হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠান ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাবের অভিযান কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সদরঘাটে নারীকে ব্যবহার করে মাদক বেচাকেনার অভিযোগ,মিরাজকে ঘিরে চাঞ্চল্য

জুরাইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার লুট হওয়া ২০ রাউন্ড গুলি-কার্তুজ

Reporter Name / ১৫ Time View
Update Time : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

জুরাইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার লুট হওয়া ২০ রাউন্ড গুলি-কার্তুজ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর জুরাইন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মো. আওলাদ হোসেন (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এ সময় তার কাছ থেকে পুলিশের লুট হওয়া ১৭টি শটগানের গুলি, ৩টি রাইফেলের তাজা কার্তুজ এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ৭৮ হাজার ৯৩০ টাকা উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-১০ জানায়, গত ২৯ আগস্ট ২০২৬ বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল রাজধানীর কদমতলী থানাধীন জুরাইন মুরাদপুর হাইস্কুল রোডের একটি আবাসিক ভবনে অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আওলাদ হোসেন মুন্সিগঞ্জের লৌহজং থানার আটিগাঁও এলাকার বাসিন্দা। তার বাবার নাম শেখ জলিল।
র‌্যাবের দাবি, অভিযানে তার কাছ থেকে ২ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬ লাখ ৯০ হাজার টাকা। এছাড়া পুলিশের লুট হওয়া ১৭টি শটগানের গুলি, ৩টি রাইফেলের তাজা কার্তুজ এবং ইয়াবা বিক্রির নগদ ২ লাখ ৭৮ হাজার ৯৩০ টাকা জব্দ করা হয়েছে।
র‌্যাব আরও জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন থানায় হামলা ও লুটের ঘটনায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ খোয়া যায়। লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১০।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *