রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

Headline :
সাংবাদিক হাফিজুর রহমান শফিককে অবশেষে মুক্ত অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে কোতোয়ালী থানা প্রেসক্লাবের মানববন্ধন সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে মানববন্ধন দোয়া মাহফিল অনুষ্ঠিত নবজাতকের সুস্বাস্থ্য, মরহুমের রূহের মাগফিরাত ও সাংবাদিকদের কল্যাণ কামনা পৃথক অভিযানে অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের দুই সদস্য গ্রেফতার মানব পাচার মামলার আসামি যাত্রাবাড়ী গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগ কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার  ওএমএস কার্যক্রম পরিদর্শনে স্বচ্ছ বিতরণে সরেজমিনে নজরদারি কেরানীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে ১১ নারী সংগঠনের স্মারকলিপি

Reporter Name / ৬০০ Time View
Update Time : রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
Oplus_131072

 

স্টাফ রিপোর্টার:

কর্মজীবী নারীদের নিয়ে অবমাননাকর ও নারীবিদ্বেষী মন্তব্যের অভিযোগ তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছে ১১টি নারী সংগঠন।
রোববার (৮ ফেব্রুয়ারি) এসব সংগঠনের নেত্রীরা প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন কমিশনে একটি স্মারকলিপি জমা দেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু।
তিনি বলেন, সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির তার ভ্যারিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের সম্পর্কে যে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেছেন, তা নারীদের প্রতি চরম অসম্মান প্রদর্শনের শামিল। একই সঙ্গে এটি দেশের কোটি কোটি শ্রমজীবী ও আত্মমর্যাদাশীল নারীর শ্রম, অবদান ও সামাজিক ভূমিকার সরাসরি অস্বীকৃতি।
মোশরেফা মিশু আরও বলেন, পরবর্তীতে দলটির পক্ষ থেকে ওই মন্তব্যকে ‘হ্যাকিং’-এর ফল হিসেবে দাবি করা হলেও ভ্যারিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া এমন বক্তব্যের ক্ষেত্রে এই ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের কোনো আনুষ্ঠানিক বক্তব্য, নির্ভরযোগ্য তথ্য বা স্বচ্ছ তদন্ত প্রতিবেদন এখনো প্রকাশ করা হয়নি।
তিনি জানান, গণমাধ্যমে প্রকাশিত তথ্যে দেখা গেছে, কথিত হ্যাকিংয়ের ঘটনায় বঙ্গভবনের এক কর্মীকে গ্রেফতার দেখানো হলেও পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে পরস্পরবিরোধী তথ্য দেওয়া হয়েছে। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে হ্যাকিংয়ের সঙ্গে জড়িত থাকার কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। এসব ঘটনায় তথাকথিত ‘হ্যাকিং’ দাবিটি আরও সন্দেহজনক হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *