শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

Headline :
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালের হিজলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সংসদে দৃঢ়তা, জনপদে আস্থা নেতৃত্বে আলাদা উচ্চতায় ব্যারিস্টার কায়সার কামাল জমির মাটি কাটা বন্ধে অভিযান ডেকু জব্দ শ্যামপুরে ওএমএস চাল পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ভূরুঙ্গামারীতে গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার জ্বালানি সংকটে অফিস সময় কমল,সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ঈদ যাত্রায় ভয়াবহ দুর্ভোগ- মন্ত্রণালয়ের জবাবদিহিতার দাবি মুক্তিজোটের ভালুকায় সাংবাদিক বাদশার উপর হামলা

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ১৯ Time View
Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা কোতয়ালী মডেল থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাহে আলম নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ১৫ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ সকালে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৬নং জগন্নাথপুর ইউনিয়নের গাজীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযান চলাকালে উপস্থিত স্থানীয় লোকজনের সম্মুখে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো আইনানুগভাবে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃত মাহে আলম একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে পূর্বেও কোতয়ালী মডেল থানায় ০৬ (ছয়)টি মাদক সংক্রান্ত মামলা রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *