শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

Headline :
পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক সাঁথিয়ায় কাজীপুর গ্রামে দুই রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ চুরি কোতোয়ালীতে মিছিলে হামলার অভিযোগ, আহত যুবদল নেতা হাজী পারভেজ আলম দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন পশ্চিম বাংলা সরকারের জনকল্যাণ কর্মসূচি  দিনাজপুর বীরগঞ্জে গাজা ও ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার বটিয়াঘাটায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাবুবাজারে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে ভেজাল ওষুধের বিরুদ্ধে অভিযান নদী খননের মাটি জমায় ডুমুরিয়ার আশ্রয়ণ প্রকল্পে দুর্ভোগ র‍্যাবের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কলাপাড়ায় নদী থেকে ভাসমান লাশ উদ্ধার

Reporter Name / ২৯৬ Time View
Update Time : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

 

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় নদী থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) ভাসমান লাশ উদ্ধার করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। মঙ্গলবার বেলা এগারোটায় উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামের বড়ইতলা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। এসময় ওই ব্যক্তির পরনে একটি কালো প্যান্ট ছিলো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। স্থানীয়দের ধারনা, লাশটি খাপড়াভাঙ্গা নদী থেকে কাটাভারানী খাল হয়ে বড়ইতলা নদীতে ভেসে আসে। লাশের শরীরের অনেক স্থানে পঁচন ধরেছে। তবে কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি পুলিশ।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বিকাশ মন্ডল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *