শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

Headline :
পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক সাঁথিয়ায় কাজীপুর গ্রামে দুই রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ চুরি কোতোয়ালীতে মিছিলে হামলার অভিযোগ, আহত যুবদল নেতা হাজী পারভেজ আলম দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন পশ্চিম বাংলা সরকারের জনকল্যাণ কর্মসূচি  দিনাজপুর বীরগঞ্জে গাজা ও ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার বটিয়াঘাটায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাবুবাজারে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে ভেজাল ওষুধের বিরুদ্ধে অভিযান নদী খননের মাটি জমায় ডুমুরিয়ার আশ্রয়ণ প্রকল্পে দুর্ভোগ র‍্যাবের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পশ্চিম বাংলা সরকারের জনকল্যাণ কর্মসূচি 

Reporter Name / ১৮ Time View
Update Time : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

পশ্চিম বাংলা সরকারের জনকল্যাণ কর্মসূচি

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

গতকাল থেকে শুরু হয়েছে পশ্চিম বাংলা সরকারের জনমুখী প্রকল্প জনকল্যাণ কর্মসূচি।আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর অধীনে উস্তি কে পি সি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই প্রকল্প বাস্তবায়ন করতে বিশাল লাইন দিয়েছে সাধারণ মানুষ।তারা তাদের এই জনমুখী প্রকল্প থেকে প্রতি মাসে সরকারের দেওয়া অর্থ হাতে পাবার জন্য আবেদন পত্র দাখিল করেছেন।

এদিন সকাল থেকেই সাধারণ মানুষের সঙ্গে মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো। আজকের এই জনমুখী কর্মকাণ্ড ও প্রকল্প বাস্তবায়ন করতে মগরাহাট পশ্চিমের এক নাম্বার পঞ্চায়েত সমিতি ও ব্লক উন্নয়ন বোর্ড আধিকারিক ও মগরাহাট পশ্চিমের ব্লক বিজেপি নেতৃত্ব উপস্তিত ছিলেন।

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের ব্লক বিজেপি র তিন নাম্বার মন্ডল সভাপতি পার্থ সারথি ঘোষ এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যুব বিজেপি নেতা ও মথুরাপুর লোকসভা র বিজেপি দলের যুব অফিস সম্পাদক শ্রী তুহিন মন্ডল এবং মগরাহাট পশ্চিমের ব্লক বিজেপি র নেতা শ্রী তম্ময় হাজরা সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *