শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

Headline :
পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক সাঁথিয়ায় কাজীপুর গ্রামে দুই রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ চুরি কোতোয়ালীতে মিছিলে হামলার অভিযোগ, আহত যুবদল নেতা হাজী পারভেজ আলম দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন পশ্চিম বাংলা সরকারের জনকল্যাণ কর্মসূচি  দিনাজপুর বীরগঞ্জে গাজা ও ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার বটিয়াঘাটায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাবুবাজারে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে ভেজাল ওষুধের বিরুদ্ধে অভিযান নদী খননের মাটি জমায় ডুমুরিয়ার আশ্রয়ণ প্রকল্পে দুর্ভোগ র‍্যাবের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজনীতি থেকে বিরতি ঘোষণা দিলেন এস এম হৃদয় ইসলাম

Reporter Name / ৩০ Time View
Update Time : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
Oplus_131072

রাজনীতি থেকে বিরতি ঘোষণা দিলেন এস এম হৃদয় ইসলাম

নিজস্ব প্রতিবেদন :

জাতীয় রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক এস এম হৃদয় ইসলাম ঘোষণা দিয়েছেন যে, ১৫ জুন ২০২৬ থেকে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন।

এক বিবৃতিতে তিনি বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও নিরপেক্ষ পেশা। একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব হলো সঠিক তথ্য সংগ্রহ, সত্য প্রকাশ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা।

রাজনৈতিক সম্পৃক্ততা থাকলে অনেক ক্ষেত্রে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে, যা সাংবাদিকতার মূল আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এস এম হৃদয় ইসলাম আরও বলেন, তিনি ভবিষ্যতে রাজনৈতিক কর্মকাণ্ডের পরিবর্তে বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণমূলক সংগঠনের সঙ্গে থেকে জনসেবামূলক কাজ করতে আগ্রহী।

সমাজের অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম এবং মানুষের সমস্যাগুলো তুলে ধরার মাধ্যমে তিনি দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যেতে চান।

তিনি জানান,সাংবাদিকতার নীতি ও আদর্শকে সমুন্নত রাখতে আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকছি না। সত্য, ন্যায় এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের পাশে থাকতে চাই।
এ সময় তিনি সকল শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও সাধারণ মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং সাংবাদিকতার মাধ্যমে জনস্বার্থে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *