বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

Headline :
শ্যামপুরে ওএমএস চাল পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ভূরুঙ্গামারীতে গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার জ্বালানি সংকটে অফিস সময় কমল,সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ঈদ যাত্রায় ভয়াবহ দুর্ভোগ- মন্ত্রণালয়ের জবাবদিহিতার দাবি মুক্তিজোটের ভালুকায় সাংবাদিক বাদশার উপর হামলা লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার দুই ঢাকা-৪ আসনের সংসদ সদস্যের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিদ্যানন্দপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান শিমু শায়েস্তাবাদ খেয়া ঘাটে সিন্ডিকেটের কবলে যাত্রীরা শহীদ দিবসে বাংলাকে বিচার বিভাগের দাপ্তরিক ভাষা করার দাবি মুক্তিজোটের

চারঘাটে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

Reporter Name / ৩০৫ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

মোঃ শফিকুল ইসলাম রাজশাহী সংবাদদাতা :

রাজশাহীর চারঘাট উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত নবাগত জেলা প্রশাসক এর সাথে মতবিনিময় সভা গত মঙ্গল বার দুপুরে উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক আফিয়া আখতার,তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও অরাজকতা বন্ধে সমাজের সর্বস্তরের জনতাকে এগিয়ে আসতে হবে। অপরাধ করলে কোন ছাড় নই, তাকেই আইনের আওয়তায় আনা হবে। এ জন্য প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সকলকে কাধে কাধ মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
উপজেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, জনপ্রতিনিধি, স্থানীয় গনমাধ্যমকর্মী ও সুধিজনদের সঙ্গে মতবিনিময়,
এসময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) আরিফ হোসেন, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন, মৎস্য কর্মকর্তা ওয়ালিউল্লাহ মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু প্রমুখ।
এর আগে নবাগত জেলা প্রশাসক আফিয়া আখতার চারঘাট মডেল থানা পরিদর্শন করে বলেন,পুলিশকে প্রেশাদারিত্বের সঙ্গে সরকারী গুরু দায়িত্ব পালন করতে হবে। অপরাধিদের আটকে কোন ধরনের ছাড় নই। জনগনের বন্ধুতে পরিনত হয়ে জনবান্ধব পুলিশের ভুমিকা পালন করে ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন। কোন অবস্থাতেই যেন নিরিহ কোন মানুষ পুলিশি হয়রানীর শিকার না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মনে রাখবেন বাড়ীতে সকলেরই ভাই বোন আত্বিয়স্বজন আছেন। তাই নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনে কখনও আপনারা পিছুপা হবেন না। এর আগে ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্বরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *