বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
অফিসে অনুপস্থিত সচিব, দায়িত্বে দেখা গেল স্ত্রীকে অনিয়মের অভিযোগ
রুপা আক্তার :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের সচিব মো. শওকত বাসারের বিরুদ্ধে দায়িত্বে গাফিলতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৫ মে ২০২৬) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, অফিস চলাকালীন সময়েও সচিবের নির্ধারিত আসনটি খালি। তবে তার পাশের চেয়ারে এক নারীকে বসে থাকতে দেখা যায়, যিনি নিজেকে সচিবের স্ত্রী হিসেবে পরিচয় দেন।
স্থানীয়দের ভাষ্য, সচিব অনুপস্থিত থাকলে প্রায়ই তাকে সেখানে দেখা যায়।
অফিসের দারোয়ানের কাছে সচিবের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি কোনো পরিষ্কার তথ্য দিতে পারেননি।
পরে ওই নারীর সঙ্গে কথা বললে তিনি জানান, তার স্বামী অসুস্থ থাকায় তিনি ছুটির আবেদন জমা দিতে এসেছেন।
এদিকে সেবা নিতে আসা কয়েকজনের অভিযোগ, সচিব নিয়মিতভাবে অফিসে থাকেন না এবং তার দায়িত্ব অন্যের মাধ্যমে পালন করানো হয়।
তারা আরও অভিযোগ করেন, অর্থের বিনিময়ে বিভিন্ন সনদপত্র দেওয়া এবং প্রশাসনিক কাগজপত্রে স্বাক্ষর জাল করার ঘটনাও ঘটছে।
সচিবের সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার মোবাইল ফোনে কল করা হলেও তিনি সাড়া দেননি; তার নম্বরটিও বন্ধ পাওয়া গেছে।
এ বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।