শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

Headline :
পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক সাঁথিয়ায় কাজীপুর গ্রামে দুই রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ চুরি কোতোয়ালীতে মিছিলে হামলার অভিযোগ, আহত যুবদল নেতা হাজী পারভেজ আলম দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন পশ্চিম বাংলা সরকারের জনকল্যাণ কর্মসূচি  দিনাজপুর বীরগঞ্জে গাজা ও ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার বটিয়াঘাটায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাবুবাজারে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে ভেজাল ওষুধের বিরুদ্ধে অভিযান নদী খননের মাটি জমায় ডুমুরিয়ার আশ্রয়ণ প্রকল্পে দুর্ভোগ র‍্যাবের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কেরানীগঞ্জে বেআইনি ওয়াশিং কারখানার দৌরাত্ম্য: গ্যাস সংকটে সাধারণ মানুষ

Reporter Name / ৬৭৫ Time View
Update Time : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

 

কেরানীগঞ্জ প্রতিনিধি:

কেরানীগঞ্জে অনুমোদনহীন ওয়াশিং কারখানার সারি” অবৈধ কারখানার ছড়াছড়ি কেরানীগঞ্জ উপজেলায় গড়ে উঠেছে অসংখ্য ওয়াশিং কারখানা, যার বেশিরভাগই চলছে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই। এই কারখানাগুলোর নেই কোনো পরিবেশ সনদ, নেই বর্জ্য ব্যবস্থাপনার সঠিক পদ্ধতি।

অবৈধ গ্যাস সংযোগে চলছে কারখানার কাজ, আর গ্যাস সংকটে ভোগে এলাকাবাসী” চুরি করা গ্যাসে চলছে কারখানা, বাসায় গ্যাস নেই।
এসকল কারখানা অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়েছে। দিনের বেলায় কিংবা গভীর রাতে, গোপনে পাইপলাইন বসিয়ে নেয়া হচ্ছে সংযোগ। এর প্রভাবে পার্শ্ববর্তী ঘরবাড়ি ও দোকানে গ্যাসের চাপ থাকছে না, রান্না করতেও হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।

বর্জ্যে দূষিত খাল, নেই কোনো নজরদারি”
বর্জ্যে পরিবেশ দূষণ কারখানাগুলো থেকে প্রতিদিন ফেলা হচ্ছে কেমিক্যালযুক্ত পানি ও বর্জ্য। এসব বর্জ্যে নদী-খাল ও আশপাশের জমি দূষিত হচ্ছে। মাছ ও উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে।
প্রশাসনের ভূমিকায় প্রশ্ন
এতোসব অনিয়ম চললেও প্রশাসনের পক্ষ থেকে নেই তেমন কোনো দৃশ্যমান ব্যবস্থা। এলাকাবাসীর অভিযোগ, গ্যাস কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনের একাংশের সহযোগিতায় এসব কারখানা দিনের পর দিন চালিয়ে যাচ্ছে তাদের কার্যক্রম।

কেরানীগঞ্জে পরিবেশ বিধি ও গ্যাস সংযোগ আইন উপেক্ষা করে চলছে অসংখ্য ওয়াশিং কারখানা। এতে একদিকে যেমন সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে, অন্যদিকে রাষ্ট্র হারাচ্ছে রাজস্ব। প্রয়োজন দ্রুত অভিযান ও কঠোর আইনি পদক্ষেপ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *