শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

Headline :
রুপালি পর্দা থেকে ফুটবল মাঠে,এখন মাঠের রাজা আকাশ খান আমির অসহায় পরিবারকে  আর্থিক সহায়তা করলেন এমপি সৈয়দ জয়নুল আবেদীন চরফ্যাশনে প্রধান শিক্ষকের ওপর সাবেক শিক্ষকের হামলা ও ছিনতাইয়ের অভিযোগ দক্ষিণ ইয়ার পুর সর্বজনীন দুর্গা পূজার শুভ উদ্বোধন করলেন অশোক পুরকায়স্থ শ্যামপুর বালুর মাঠে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, নেতৃত্বে ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান ডুমুরিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির মিষ্টির দোকান দেখিয়ে সারের ডিলারশিপ দেওয়া হয়েছে শ্রীপুরে বিকাশের পরিবেশকের গাড়ি থেকে প্রায় ৩ কোটি টাকা লুট,গুলিবিদ্ধসহ আহত ৩ শ্যামপুর আইজি গেইট এলাকায় পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি সালাউদ্দিন আহমেদের রোগমুক্তি কামনায় শ্যামপুর থানা শ্রমিক দলের মিলাদ ও দোয়া মগরাহাট পশ্চিমে শিক্ষার্থীদের মধ্যে সাইকেল বিতরণ

হিজলায় প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পূর্ণমিলনী ২০২৫ অনুষ্ঠান

Reporter Name / ৪৬৪ Time View
Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

 

হিজলা প্রতিনিধি :

বরিশাল জেলার হিজলা উপজেলার ঐতিহ্যবাহী সবচেয়ে প্রাচীন দ্বীনি প্রতিষ্ঠান মাউলতলা ইসলামিয়া ফাজিল(ডিগ্রী) মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সালাউদ্দিন কাউসারের সভাপতিত্বে ঈদ পুনর্মিলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অত্র মাদ্রাসাটি ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হলেও প্রাক্তন ছাত্রদের নিয়ে এ পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এই প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৯৭৩ হতে ২০২৫ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ। প্রাক্তন ছাত্রদের মধ্য বক্তব্য রাখেন, মাওলানা দেলোয়ার হোসাইন, অধ্যক্ষ, কালেকশন নেসারিয়া কামিল মাদ্রাসা, মোঃ হারুন অর রশিদ,  সাবেক অধ্যক্ষ, মাউলতলা ফাজিল মাদ্রাসা, মোঃ সালেহ উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট, নর্দান ইসলামী লাইফ ইন্সুরেন্স, মোঃ আজিজুর রহমান, এফএভিপি, ইসলামী ব্যাংক পিএলসি, উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ঘোষণা দেওয়া হয়েছে যারা আগামী বছর এরকম অনুষ্ঠান আয়োজন করবে,অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হিসেবে মোঃ অলিউল্লাহ খান এবং সদস্য সচিব হিসেবে মাইনুদ্দিন সিকদার এর নাম ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানটি অত্যন্ত মনোরম ও সুন্দর পরিবেশে মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়েছে। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ মাহবুব আলম ও মোহাম্মদ সামিম আলম স্বপন, অনুষ্ঠান শেষে মাদ্রাসার যে সকল শিক্ষক বৃন্দ মারা গিয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এর পরে সকল শিক্ষার্থীরা মাদ্রাসার মাঠে ফুটবল খেলার আয়োজন করেন এবং ঝুড়িতে বল নিক্ষেপের প্রতিযোগিতা অনুষ্ঠান শেষ করে প্রাক্তন সকল শিক্ষার্থীদের মাজে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *