রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

Headline :
ভয়াবহ আকভানের তান্ডবে লন্ডভন্ড উড়িষ্যার উপকূলীয় এলাকা ও পশ্চিম বাংলার বহু জেলা সরকারি পানির বিল ফাঁকি দিতে ওয়াসার তিনটি অবৈধ সংযোগ রাজা মিয়ার বাড়ী পিজি হাসপাতালে চ্যানেল এসের সাংবাদিক সোহেল রানা শুভর ওপর হামলা নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে মনির হোসেন গ্রেপ্তার ফরিদপুরের সালথায় এসআরবির অভিযান, ৪৮০ বোতল মাদক সিরাপসহ গ্রেপ্তার ২ যাত্রাবাড়ীতে এসআরবি-১০-এর অভিযান, ৪ হাজার ৫০৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার কদমতলীতে ভেজাল আইসক্রিম ও পানির কারখানায় অভিযান, জরিমানা ৭০ হাজার টাকা সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী  রুপালি পর্দা থেকে ফুটবল মাঠে,এখন মাঠের রাজা আকাশ খান আমির অসহায় পরিবারকে  আর্থিক সহায়তা করলেন এমপি সৈয়দ জয়নুল আবেদীন

সাঘাটায় যৌথবাহিনীর অভিযানে ২৪০ লিটার মদসহ ৩ জন আটক

Reporter Name / ২৯৫ Time View
Update Time : রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

সাঘাটায় যৌথবাহিনীর অভিযানে ২৪০ লিটার মদসহ ৩ জন আটক

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকায় যৌথবাহিনীর অভিযানে ২৪০ লিটার দেশীয় চোলাই মদসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন আইডাব্লিউ অফিসের পূর্ব পাশে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন – সুনীল বাবু (১৮), চিচুয়া রাম (৬০) ও বিনেশ চন্দ্র (৩১)।সেনাবাহিনীর সাঘাটা অস্থায়ী ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন রুবায়েত জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তাদের হাতে নাতে আটক করা হয়। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন মাদক কারবারি পালিয়ে যায়।তিনি আরও জানান, এলাকায় মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।আটক তিনজনকে ২৪০ লিটার চোলাইমদসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *