মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

Headline :
কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সদরঘাটে নারীকে ব্যবহার করে মাদক বেচাকেনার অভিযোগ,মিরাজকে ঘিরে চাঞ্চল্য ঢাকা টাওয়ারে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা ভাসানচর-বিদ্যানন্দপুর কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কদমতলীতে ৫টি অবিস্ফোরিত ককটেলসহ যুবক গ্রেপ্তার

শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে পড়ে ৪ যুবকের মৃত্যু

Reporter Name / ২১৫ Time View
Update Time : মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে পড়ে ৪ যুবকের মৃত্যু

মোছাঃ নিছপা আক্তার হবিগঞ্জ জেলা প্রতিনিধি:

একটি মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা-শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে পড়ে ৪ যুবকের মৃত্যু।জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন-আসল রহস্য কি?মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ফিনলে কোম্পানির আওতাভুক্ত হরিণ চড়া চা বাগানে বুধবার ৯ জুলাই দিবাগত রাতে সেপটিক ট্যাংকে পড়ে ৪ যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে, এত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।একই সাথে ৪জনের মৃত্যু নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।এ ব্যাপারে প্রাথমিক পর্যায়ে সেপটিক ট্যাংকির তথ্য ছাড়া আর কোন তথ্য পাওয়া যায়নি।মলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের কর্মরত চিকিৎসকের ধারণা সেপটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় এই মৃত্যু হয়ে থাকতে পারে।

এ ঘটনায় রবি ব্যানার্জি নামের অপর একজনকে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
তার সুস্থতার উপর নির্ভর করছে প্রকৃত ঘটনার কারণ এমনটিই স্থানীয়দের ধারণা।

প্রাথমিক পর্যায়ে স্থানীয় সূত্রে জানা গেছে,নিহতরা সবাই হরিণ ছড়া চা বাগানের বাসিন্দা ও শ্রমিকদের সন্তান,তারা হলেন- রানা নায়েক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নৃপেন ফুলমালি (২৭)।তাদের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *