শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

Headline :
সৌদিতে চাকরির প্রলোভন, শেষে নির্যাতন,আমতলীতে আদালতে মামলা আগুন নিয়ন্ত্রণে ডিজিটাল প্রশিক্ষণ দিচ্ছেন পোস্তগোলা ফায়ার সার্ভিস ঈগল বক্স এলাকায় যানজট নিরসনে সক্রিয় ট্রাফিক ইন্সপেক্টর ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নানা প্রশ্ন, অভিভাবকদের উদ্বেগ চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইন ও গাঁজাসহ নারী গ্রেফতার গুমের মামলায় ট্রাইব্যুনালে রিফাত নিলয় বীরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন সৌদি প্রবাসীকে হত্যা করে ৮ টুকরা,প্রেমিকা হাসনা গ্রেফতার পল্লবীতে শিশু রামিসার মৃত্যুতে শোকের ছায়া যাত্রাবাড়ীতে ২০ মাসের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন

শিবচরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত

Reporter Name / ২১৭ Time View
Update Time : শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

 

রাজু আহমেদ:

শিবচর মাদারীপুরথাযথ মর্যাদায় ও উৎসব মুখর পরিবেশে মাদারীপুরে শিবচর উপজেলা পালিত হয়েছে মহান বিজয় ও জাতীয় দিবস।দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপক কর্মসূচী পালন করেছে। মহান বিজয় ও জাতীয় দিবস উপলক্ষে সোমবার রাত ১২টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনি মধ্যে দিয়ে বিজয় দিবসে শুভ সুচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি আধা সরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জাতীয় পতাকা উত্তোলন করা হয়।মহান বিজয় ও জাতীয় দিবস উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধ পুস্পস্তবক অর্পণ করেন শিবচর উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পৌরসভা, প্রেস ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ , দূর্নীতি প্রতিরোধ কমিটি , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ,আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী মানুষ ও সমাজের নানা শ্রেনী পেশা মানুষের পক্ষ থেকে স্ব স্ব ব্যানারে র‌্যালী ও পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় । এরপর শিবচর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় বিজয় মিছিল। বিজয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে শহীদ মুক্তি যোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পাঠ করা হয়। সকাল ৯:০০ টায় শিবচর উপজেলা প্রশাসনে আয়োজনে শিবচর উপজেলা পরিষদ চত্বরে , উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানম আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনকরেন।এরপর শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে বিজয় মেলা উদ্বোধন করেন। এই সময় পুলিশ আনসার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বীর মুক্তিযোদ্ধাসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *