বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

Headline :
রামেবি এর ৮ হাজার গাছ কাগজে থাকলেও বাস্তবে উধাও এর অভিযোগ  বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু রাজধানীর চকবাজারে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পলিথিন কারখানাকে জরিমানা সৌদিতে এক সপ্তাহে ১৫ হাজার ৫৯১ আইন লঙ্ঘনকারী গ্রেপ্তার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক সাঁথিয়ায় কাজীপুর গ্রামে দুই রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ চুরি কোতোয়ালীতে মিছিলে হামলার অভিযোগ, আহত যুবদল নেতা হাজী পারভেজ আলম দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন পশ্চিম বাংলা সরকারের জনকল্যাণ কর্মসূচি  দিনাজপুর বীরগঞ্জে গাজা ও ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার

বরিশাল – ৪ হিজলা – মেহেন্দিগঞ্জেে কাজিরহাট বিএনপি’র কে হচ্ছে ধানের শীষের কান্ডারী 

Reporter Name / ২৬১ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

বরিশাল – ৪ হিজলা – মেহেন্দিগঞ্জেে কাজিরহাট বিএনপি’র কে হচ্ছে ধানের শীষের কান্ডারী

হিজলা – মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৪ ( হিজলা – মেহেন্দিগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় উঠে এসেছেন কয়েকজনের নাম  সংগঠনের অভ্যন্তরে যেমন তেমন, জনমানুষের মাঝেও তাঁদের নিয়ে শুরু হয়েছে নানান বিশ্লেষণ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব  আহসান, সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, বরিশাল উত্তর  জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ার মোঃ শহিদুল্লাহ এবং মানবিক নেতা হিসেবে খ্যাত এডভোকেট এম হেলাল উদ্দিন।  বরিশাল-৪ আসনের রাজনীতিতে তাদের সরব উপস্থিতি এবং তাদের মনোনয়নের দৌড়ে গুরুত্বপূর্ণ করে তুলেছে। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান কেন্দ্রীয় নেতাদের সান্নিধ্য এবং মাঠপর্যায়ে সক্রিয়তা তারা শক্ত অবস্থানে রেখেছে। মেজবাহ উদ্দিন ফরহাদ: অভিজ্ঞতার পক্ষে ভরসা সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ একাধিকবার এই আসনে দলীয় নেতৃত্বে ছিলেন। নির্বাচনী অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততার দিক দিয়ে তিনি এখনো জনপ্রিয়। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে তার সম্পর্ক দৃঢ় এবং তিনি এক সময় হিজলা – মেহেন্দিগঞ্জের রাজনৈতিক সান্নিধ্য দলকে সু সংঘটিত রেখেছিলেন। অপরদিকে বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বিগত অবৈধ সরকারের আমলে বরিশাল উত্তর জেলায় বিভিন্ন সভা সমাবেশের অগ্রণী ভূমিকা পালন করেছেন, আন্দোলন সংগ্রাম করেছেন রাজপথ থেকে সরিয়ে দাঁড়াননি দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ বরিশাল – ৪ হিজলা মেহেন্দিগঞ্জের অত্যন্ত পরিচিত মুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *