বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

Headline :
হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠান ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাবের অভিযান কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সদরঘাটে নারীকে ব্যবহার করে মাদক বেচাকেনার অভিযোগ,মিরাজকে ঘিরে চাঞ্চল্য ঢাকা টাওয়ারে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা

দক্ষিণ কেরানীগঞ্জে দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেফতার

Reporter Name / ৬২৮ Time View
Update Time : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
Oplus_131072

রুনালায়লা,কেরানীগঞ্জ প্রতিনিধি :

ঢাকা-মাওয়া হাইওয়ের মুজাহিদ নগর আন্ডারপাসের দক্ষিণ পাশে ঝিলমিল সংলগ্ন রাস্তায় ট্রাক চালকের ওপর সংঘটিত দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় একজন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর ২০২৫) সকালে আনুমানিক ৬টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ট্রাক চালক মোহাম্মদ রানা হোসেন (২৭) ট্রাক থামিয়ে রাস্তার পাশে প্রাকৃতিক কাজে ব্যস্ত ছিলেন। সে সময় চারজন ছিনতাইকারী তাকে ঘিরে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে সুইচ গিয়ার চাকু দিয়ে আঘাত করে। পরে তার নিকট থেকে নগদ ১৮,৫০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

ভিকটিমের চিৎকার শুনে পাশেই দায়িত্ব পালনরত এএসআই রেজাউল সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ছিনতাইকারীকে আটক করেন। আটককৃত ব্যক্তির নাম আল আমিন আল আমিন (৩০)। তার কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়। তবে অপর তিনজন অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা নং ৫৩(১১)২৫, ধারা ৩৯৪ পেনাল কোড এর অধীনে মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলমান।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *