বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

Headline :
ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাবের অভিযান কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সদরঘাটে নারীকে ব্যবহার করে মাদক বেচাকেনার অভিযোগ,মিরাজকে ঘিরে চাঞ্চল্য ঢাকা টাওয়ারে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা ভাসানচর-বিদ্যানন্দপুর কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

ঢাকা রেশনিং ওএমএসের আটা–চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ

Reporter Name / ২৭৩ Time View
Update Time : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
Oplus_131072

 

স্টাফ রিপোর্টার:

পর্ব ১

রাজধানীর মোহাম্মদপুর ও জিগাতলার দুটি ওএমএস বিক্রয় পয়েন্টে আটা ও চাল বিক্রিতে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অনুসন্ধানী তথ্য সংগ্রহ করতে গিয়ে এই অনিয়মের প্রত্যক্ষ প্রমাণ পান ৭১ বাংলা বার্তা -এর গণমাধ্যমকর্মী।

তিনি জানান, ১৭ নভেম্বর দুপুর ২টা ৪০ মিনিটে মোহাম্মদপুর বসিলা ব্রিজের নিচে অবস্থিত ওএমএস ডিলার মো. হারুন অর রশিদের পয়েন্টে উপস্থিত হয়ে দেখা যায়, সরকারি আটা–চাল বহনকারী গাড়িটি পয়েন্টে নেই। কিছুদূর এগিয়ে গিয়ে তিনি দেখেন, ঢাকা মেট্রো-ঠ১৩-১৭৯৭ নম্বরের গাড়িটি ওএমএসের আটা ও চাল নিয়ে এলাকা ত্যাগ করছে।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তা মো. নান্নু মিয়া (খা.প)-কে ফোনে যোগাযোগ করলে তিনি জানান, গাড়িটি নাকি অন্য পয়েন্টে চলে গেছে।

এছাড়া একই দিন জিগাতলার জাপান-বাংলাদেশ হাসপাতাল সংলগ্ন বটতলায় ডি-৫ এর ওএমএস ডিলার মো. রুবেলের বিক্রয়স্থলে গিয়ে দেখা যায়, নির্ধারিত ট্রাকটি সেখানেও উপস্থিত নেই। তদারককারী কর্মকর্তা শফিকুল ইসলাম (মৃধা উপখা.প)-কে ফোনে যোগাযোগ করলে তিনি জানান, ট্রাকটি বিকেল ৩টা ৫ মিনিটে চলে গেছে।

স্থানীয়রা জানান , চলমান ওএমএস কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত ডিলার, তদারকি কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন আচরণ স্পষ্টভাবে অনিয়ম ও দুর্নীতির ইঙ্গিত দেয়। তিনি বিষয়টির স্বচ্ছ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *