সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

Headline :
কামরুল–জুয়েল–ইকবাল পরিষদ নির্বাচনে বিজয় যাত্রাবাড়ীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার লালবাগে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুরাইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার লুট হওয়া ২০ রাউন্ড গুলি-কার্তুজ হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠান ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাবের অভিযান কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য

​গোদাগাড়ীতে যুবককে পিটিয়ে জখম 

Reporter Name / ১৫৫ Time View
Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
Oplus_131072

​মোঃ রবিউল ইসলাম মিনাল,গোদাগাড়ী রাজশাহী প্রতিনিধি​​​

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পথরোধ করে এক যুবককে মারধর, ফোন ভাঙচুর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মোঃ কালু (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ খাইরুল ইসলাম (৩৪) গোদাগাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। জিডি ট্রাকিং নম্বর: PT54G1, জিডি নং: ২২।

​অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯:৪৫ ঘটিকায় গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ী গ্রামের মোঃ খাইরুল ইসলাম (পিতা: মোঃ এন্তাজ আলী) মাদারপুর থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। রাত ১০ দিকে গোদাগাড়ী খাদ্য গোডাউনের সামনে পাকা রাস্তায় পৌঁছালে মাদারপুর এলাকার মোঃ কালু (পিতা: মোঃ হেনা) তাঁর পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।

​ভুক্তভোগী খাইরুল ইসলাম গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদী কালু তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং পাশে থাকা সিমেন্টের পিলার দিয়ে তাঁর কপাল ও হাতের কব্জিতে আঘাত করেন। এতে তিনি মারাত্মকভাবে রক্তাক্ত ও নীলাফুলা জখম হন।
​জিডিতে খাইরুল ইসলাম আরও উল্লেখ করেন, মারধরের একপর্যায়ে বিবাদী তাঁর পকেটে থাকা আনুমানিক ৫২,০০০ টাকা মূল্যের একটি গ্যালাক্সি স্মার্টফোন ভেঙে ফেলেন। এছাড়া টানাটানির সময় তাঁর গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন (যার আনুমানিক মূল্য ১,১২,০০০ টাকা) এবং ৫ আনা ওজনের দুটি আংটি (যার আনুমানিক মূল্য ৭০,০০০ টাকা) ঘটনাস্থলে পড়ে হারিয়ে যায়।
​ভুক্তভোগীর ডাক-চিৎকারে স্থানীয় বাসিন্দা মোঃ শিশির ও মোঃ জসিমসহ আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত কালু প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
​এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাব-ইনস্পেক্টর (এসআই) মোঃ রাকিবুর হাসান রকিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *