বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

Headline :
হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠান ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাবের অভিযান কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সদরঘাটে নারীকে ব্যবহার করে মাদক বেচাকেনার অভিযোগ,মিরাজকে ঘিরে চাঞ্চল্য ঢাকা টাওয়ারে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা

কাজিরহাটে মহিলা মেম্বারের বিরুদ্ধে জমি দখল ও হুমকির অভিযোগ

Reporter Name / ৬৫২ Time View
Update Time : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
Oplus_131072

 

কাজিরহাটে মহিলা মেম্বারের বিরুদ্ধে জমি দখল ও হুমকির অভিযোগ

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি :

বরিশালের কাজিরহাটের বিদ্যানন্দপুর এলাকায় জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে স্থানীয় মহিলা মেম্বার বিউটি আক্তারের বিরুদ্ধে। ভুক্তভোগী মিজান চৌকিদার অভিযোগ করেন, তার বৈধভাবে ক্রয়কৃত জমি দখলের চেষ্টা চলছে এবং ওই জমি দখল করতে বিউটি আক্তার কথিত সঙ্গীদের সঙ্গে নিয়ে বারবার চাপ সৃষ্টি করছেন।

মিজান চৌকিদার জানান, জমি দখলের চেষ্টার পাশাপাশি তাকে ভয়ভীতি, প্রাণনাশের হুমকি এবং পরিবারের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

ঘটনার বিষয়ে ভুক্তভোগী আরও দাবি করেন, অভিযুক্ত বিউটি আক্তার স্থানীয়ভাবে আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন। তিনি নানা প্রভাব খাটানোর চেষ্টা করছেন এর আগে। এ অবস্থায় তিনি সুষ্ঠু তদন্ত ও আইনের মাধ্যমে সঠিক বিচারের দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত বিউটি আক্তারের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করতে স্থানীয় প্রশাসনের তদন্ত প্রয়োজন বলে এলাকাবাসীর দাবি। বিস্তারিত দ্বিতীয় পর্বে… চোখ রাখুন ৭১ বাংলা বার্তা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *