মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

Headline :
যাত্রাবাড়ীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার লালবাগে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুরাইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার লুট হওয়া ২০ রাউন্ড গুলি-কার্তুজ হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠান ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাবের অভিযান কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১

হিজলায় অভয়শ্রমে মেঘনা নদীতে অভিযান করে জাল, রেনু সহ আটক – ১১ 

Reporter Name / ৬৪৪ Time View
Update Time : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

হিজলায় অভয়শ্রমে মেঘনা নদীতে অভিযান করে জাল, রেনু সহ আটক – ১১

হিজলা প্রতিনিধিঃ

বরিশালের হিজলায় মেঘনা নদীর বাউসিয়া, হরিনাথপুর, মাইজার চর, ছয়গাঁ তে মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন, হিজলা কোস্ট গার্ড ও হিজলা থানা পুলিশ এর যৌথ অভিযানে ১৪ তারিখ রাত ১১ ঘটিকা থেকে ১৫ তারিখ দুপুর ১২ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করে মোট ১১ জন কে আটক করা হয়েছে। ৫০ হাজার টি গলদা রেনু পোনা পিএল আটক করে নদীতে অবমুক্ত করা হয়েছে। ১২ টি চর ঘেরা জাল ৭শত খুঁটি সহ উচ্ছেদ করা হয়েছে এবং ১ লাখ ৩২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। গলদা রেনু পোনা ধরার জন্য জাল ৮২ টি অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং গলদা রেনু পোনা ধরার জন্য ব্যবহুত ১১ টি এলুমিনিয়াম এর বড়ো পাতিল, বেশ কিছু প্লাস্টিকের ড্রাম, গামলা ও বালতি সহ নানানরকম সরঞ্জাম জব্দ করা হয়েছে। ১৪ এপ্রিল রাতে হিজলা থানা পুলিশ এর এসআই মাহতাব এর নেতৃত্বে হিজলা থানা পুলিশ এর একটি দল এবং ১৫ এপ্রিল এ হিজলা উপজেলার কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ হুসনুর জামান সালামি এর নেতৃত্বে কোস্ট গার্ডের একটি দল অভিযান পরিচালনা করেন। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম এই যৌথ অভিযানে মৎস্য অধিদপ্তর এর নেতৃত্ব দেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন হিজলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইলিয়াস সিকদার। আটক ১১ জনের প্রত্যেক কে ৫ হাজার টাকা করে মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *