বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

Headline :
কামরুল–জুয়েল–ইকবাল পরিষদ নির্বাচনে বিজয় যাত্রাবাড়ীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার লালবাগে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুরাইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার লুট হওয়া ২০ রাউন্ড গুলি-কার্তুজ হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠান ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাবের অভিযান কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য

স্ত্রীর সাথে অভিমান করে দুই সন্তানকে হত্যার পর ঋণগ্রস্ত পিতার  আত্মহত্যা

Reporter Name / ২৩৮ Time View
Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

 

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাটে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর এক পিতা আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার আতিকপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ওই গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের ছেলে আব্দুর রউফ (৩০) এবং তার দুই কন্যা খাদিজা আক্তার (৫) ও আয়েশা আক্তার (৩)।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আব্দুর রউফ ব্যবসায় লোকসান খেয়ে হতাশায় ভুগছিলেন। ঋণের টাকা পরিশোধ নিয়ে প্রায়ই তার স্ত্রী হাফিজা আক্তারের সঙ্গে ঝগড়া হতো। এরই একপর্যায়ে স্ত্রী এক সন্তানকে নিয়ে ঢাকায় এক আত্মীয়ের বাসায় চলে যান। এতে অভিমান করে আব্দুর রউফ তার দুই কন্যাকে বিষ খাইয়ে হত্যা করেন এবং পরে নিজেও বিষপান করেন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা জানান, আব্দুর রউফ ব্যবসায় লোকসানের কারণে পৈতৃক জমিজমা বিক্রি করেন এবং ধার-দেনা করে পরিবার চালাতেন। দীর্ঘদিনের আর্থিক সংকট ও পারিবারিক কলহ তাকে চরম হতাশার দিকে ঠেলে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *