মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

Headline :
যাত্রাবাড়ীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার লালবাগে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুরাইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার লুট হওয়া ২০ রাউন্ড গুলি-কার্তুজ হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠান ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাবের অভিযান কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১

সীমান্তে ০৩ জন আসামীসহ বিপুল পরিমাণ ফেনসিডিল ইয়াবা প্রাইভেট কার আটক

Reporter Name / ২৩০ Time View
Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

সীমান্তে ০৩ জন আসামীসহ বিপুল পরিমাণ ফেনসিডিল ইয়াবা প্রাইভেট কার আটক

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

১৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ ০১:৫০ঘটিকার মধ্যে সোনামসজিদ সীমান্ত দিয়ে বিপুল পরিমাণে মাদকদ্রব্য পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এপ্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম এর পরিকল্পনা ও নির্দেশনায় সোনামসজিদ বিওপিতে কর্মরত নায়েক মোঃ রায়হানুল হক এর নেতৃত্বে ০১টি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর ডিগ্রী কলেজের পার্শ্বে আম বাগানে কৌশলগত অবস্থান নেয়। অতঃপর ০১ জন চোরাকারবারী প্রাইভেট কারযোগে কানসাট হতে সোনামসজিদ যাওয়ার পথে আনুমানিক ০২০০ ঘটিকায় শাহবাজপুর ডিগ্রী কলেজের সামনে মাদক নেওয়ার উদ্দেশ্যে থামলে টহলদল ৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৩৮০ পিস ইয়াবা, ০৩টি ব্যবহৃত মোবাইল ফোন এবং ০১টি প্রাইভেট কারসহ (TOYATA SX CARINA) নিম্নবর্ণিত ০৩ জন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়। মালামালসহ আটককৃত চোরাকারবারীদেরকে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

মোঃ মানিক মিয়া (৩৯), পিতা-শুকুর আলী, গ্রাম-চরতারা নগর, পোষ্ট-কাজলা, থানা-কাটাখালী, জেলা-রাজশাহী।
মোঃ ইউসুফ আলী (৩৫), পিতা-মোঃ রজত আলী, গ্রাম-চড়ক্ষিদিরপুর পশ্চিম পাড়া, পোষ্ট-কাজলা, থানা-কাটাখালী, জেলা-রাজশাহী।
মোঃ শফিকুল ইসলাম (৩৫), পিতা-মোঃ আঃ সালাম, গ্রাম-বড়বনগ্রাম রায়পাড়া, পোষ্ট-ছোপড়া, থানা-শাহমুগদম, জেলা-রাজশাহী

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *