মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

Headline :
কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সদরঘাটে নারীকে ব্যবহার করে মাদক বেচাকেনার অভিযোগ,মিরাজকে ঘিরে চাঞ্চল্য ঢাকা টাওয়ারে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা ভাসানচর-বিদ্যানন্দপুর কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কদমতলীতে ৫টি অবিস্ফোরিত ককটেলসহ যুবক গ্রেপ্তার

সংসদে দৃঢ়তা, জনপদে আস্থা নেতৃত্বে আলাদা উচ্চতায় ব্যারিস্টার কায়সার কামাল

Reporter Name / ২৭৪ Time View
Update Time : মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

প্রতিবেদক: নুরুল হুদা

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদীয় কার্যক্রমে শৃঙ্খলা ও ভারসাম্য রক্ষার মাধ্যমে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। একই সঙ্গে মাঠপর্যায়ে উন্নয়ন ও জনসম্পৃক্ততায় সক্রিয় উপস্থিতি তাঁকে সাধারণ মানুষের আস্থার প্রতীক করে তুলেছে।

সংসদের অধিবেশন পরিচালনায় তাঁর নিরপেক্ষতা ও প্রজ্ঞা ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে রাজনৈতিক মহলে। জটিল আলোচনা ও বিতর্কের সময়ও শান্ত ও দৃঢ় অবস্থান ধরে রেখে কার্যক্রম পরিচালনা করছেন দক্ষতার সঙ্গে।
অন্যদিকে, নিজ নির্বাচনী এলাকায় অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান শক্তিশালীকরণ এবং সামাজিক কার্যক্রমে তাঁর সম্পৃক্ততা দৃশ্যমান। স্থানীয়দের মতে, যেকোনো সমস্যা নিয়ে তাঁর কাছে গেলে দ্রুত সাড়া পাওয়া যায়, যা তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আইনজীবী হিসেবে তাঁর অভিজ্ঞতা সংসদীয় দায়িত্ব পালনে বাড়তি সুবিধা দিচ্ছে। নীতিনির্ধারণী আলোচনায় তাঁর যুক্তিপূর্ণ অবস্থান ও সুস্পষ্ট বক্তব্য ইতিবাচক প্রভাব ফেলছে।
দলীয় রাজনীতির গণ্ডি ছাড়িয়ে একজন দায়িত্বশীল রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে যাচ্ছেন ব্যারিস্টার কায়সার কামাল—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *