মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

Headline :
নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে মনির হোসেন গ্রেপ্তার ফরিদপুরের সালথায় এসআরবির অভিযান, ৪৮০ বোতল মাদক সিরাপসহ গ্রেপ্তার ২ যাত্রাবাড়ীতে এসআরবি-১০-এর অভিযান, ৪ হাজার ৫০৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার কদমতলীতে ভেজাল আইসক্রিম ও পানির কারখানায় অভিযান, জরিমানা ৭০ হাজার টাকা সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী  রুপালি পর্দা থেকে ফুটবল মাঠে,এখন মাঠের রাজা আকাশ খান আমির অসহায় পরিবারকে  আর্থিক সহায়তা করলেন এমপি সৈয়দ জয়নুল আবেদীন চরফ্যাশনে প্রধান শিক্ষকের ওপর সাবেক শিক্ষকের হামলা ও ছিনতাইয়ের অভিযোগ দক্ষিণ ইয়ার পুর সর্বজনীন দুর্গা পূজার শুভ উদ্বোধন করলেন অশোক পুরকায়স্থ শ্যামপুর বালুর মাঠে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, নেতৃত্বে ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান

শেরপুরে জেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩২০ Time View
Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

এসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টার:

শেরপুরে জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার ৫ উপজেলা ও ৪ শহর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একইসাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের দ্বন্দ্ব-বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে বিএনপির উপজেলা ও শহর কমিটি গঠনের উপর গুরুত্বারোপ করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, সাবেক আহ্বায়ক মো. হযরত আলী, বর্তমান সদস্য সচিব মামুনুর রশিদ পলাশ, যুগ্ম আহ্বায়ক মো. ফজলুর রহমান তারা, শফিকুল ইসলাম মাসুদ, অ্যাডভোকেট আব্দুল মান্নান পিপি, ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, প্রকৌশলী মো. ফাহিম চৌধুরী, মো. আবু রায়হান রূপন, মো. কামরুল হাসান ও সাইফুল ইসলাম প্রমুখ। বর্ধিত সভায় নবগঠিত জেলা বিএনপির অন্যান্য যুগ্ম আহ্বায়ক ও সদস্যগণ উপস্থিত ছিলেন। সভা শেষে কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির সদস্য সচিব এ বি এম মামুনুর রশিদ পলাশ। সাংবাদিকদের তিনি বলেন, “সভায় সর্বসম্মতিক্রমে জেলার বিএনপির উপজেলা ও পৌর শহর বিএনপির নয়টি ইউনিটের কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। দ্রুত এসব ইউনিটে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। নতুন কমিটিতে দলের ত্যাগী, দায়িত্বশীল, পরিচ্ছন্ন ইমেজের অধিকারী নেতারাই স্থান পাবেন। কোনো চাঁদাবাজ, দখলবাজ, অবৈধ বালু ব্যবসায়ী, চোরাকারবারি, আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করে নাই এমন কেউ স্থান পাবে না।” গত ৫ জুন অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে আহ্বায়ক এবং এ বি এম মামুনুর রশিদ পলাশকে সদস্যসচিব করে কেন্দ্র থেকে শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত আহ্বায়ক কমিটির এটিই ছিল প্রথম বর্ধিত সভা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *