মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

Headline :
যাত্রাবাড়ীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার লালবাগে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুরাইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার লুট হওয়া ২০ রাউন্ড গুলি-কার্তুজ হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠান ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাবের অভিযান কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১

শিবচরের আওয়ামী লীগ নেতা আতিকুর গ্রেফতার ‌

Reporter Name / ৩৩১ Time View
Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

 

শিবচর(মাদারীপুর) প্রতি‌নি‌ধিঃ

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর বাড্ডা, গুলশান ও বগুড়ায় সংগঠিত তিনটি হত্যা মামলায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মাদবরকে গ্রেফতার করেছে জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)। মাদারীপুরের শিবচরে গ্রেফতার আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান মাদবর।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে শিবচর উপজেলার কুতুবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শিবচর থানা ও গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকার গুলশান, বাড্ডা ও বগুড়ার শিবগঞ্জ থানায় সংগঠিত তিনটি হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আতিকুর রহমানকে এজাহারভুক্ত আসামি করা হয়। এ ছাড়াও শিবচর থানায় গত ১৭ অক্টোবর দায়ের করা একটি মারামারির মামলায় আতিকুরকে প্রধান আসামি করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে আতিকুল কুতুবপুর এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের পাশে একটি ঘর থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, ‘আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান মাদবরের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। তাকে ডিবি পুলিশ কুতুবপুর থেকে গ্রেফতার করেছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

জেলার গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. শওকত জাহান বলেন, ‘এজাহারভুক্ত আসামি সাবেক ইউপি চেয়ারম্যান আতিকুরের বিরুদ্ধে তিনটি হত্যা, মারামারিসহ কয়েকটি মামলা হয়েছে। তাকে গ্রেফতারের পর শিবচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *