মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

Headline :
নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে মনির হোসেন গ্রেপ্তার ফরিদপুরের সালথায় এসআরবির অভিযান, ৪৮০ বোতল মাদক সিরাপসহ গ্রেপ্তার ২ যাত্রাবাড়ীতে এসআরবি-১০-এর অভিযান, ৪ হাজার ৫০৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার কদমতলীতে ভেজাল আইসক্রিম ও পানির কারখানায় অভিযান, জরিমানা ৭০ হাজার টাকা সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী  রুপালি পর্দা থেকে ফুটবল মাঠে,এখন মাঠের রাজা আকাশ খান আমির অসহায় পরিবারকে  আর্থিক সহায়তা করলেন এমপি সৈয়দ জয়নুল আবেদীন চরফ্যাশনে প্রধান শিক্ষকের ওপর সাবেক শিক্ষকের হামলা ও ছিনতাইয়ের অভিযোগ দক্ষিণ ইয়ার পুর সর্বজনীন দুর্গা পূজার শুভ উদ্বোধন করলেন অশোক পুরকায়স্থ শ্যামপুর বালুর মাঠে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, নেতৃত্বে ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান

মুক্তিজোটের সিলেট অঞ্চল কমিটি ঘোষণা

Reporter Name / ৬২৪ Time View
Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

মুক্তিজোটের সিলেট অঞ্চল কমিটি ঘোষণা

হৃদয় ইসলাম :

বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট-এর কেন্দ্রীয় কমিটির সংগঠন প্রধান আবু লায়েস মুন্না ও সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি মোঃ শাহজামাল আমিরুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট অঞ্চল কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির আহবায়ক করা হয়েছে সাংবাদিক তোফায়েল আহমদকে, যুগ্ম আহবায়ক হিসাবে রাখা হয়েছে আলতাফ হুসাইন নুমান ও এনামুল হক চৌধুরী এবং সদস্য সচীব করা হয়েছে সোমা বেগম কে।

প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট অঞ্চলের সকল সাংগঠনিক দায়িত্ব পালন করবে এ কমিটি এবং ক্রমান্বয়ে অঞ্চলের পূর্ণাঙ্গ ১১ জনের কমিটি গঠন ও সিলেট অঞ্চলভুক্ত (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার) জেলাসমূহের কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়েছে।

সিলেট অঞ্চল কমিটির আহবায়ক তোফায়েল আহমদ কমিটি পাওয়ার পর বলেন, আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে এই সংগঠনকে এগিয়ে নিতে কাজ করে যাবো। এমনকি সংগঠনের সকল সাংগঠনিক কাজে অংশ গ্রহনের ইচ্ছাও প্রকাশ করেন তিনি। আগামীর সকল আন্দোলন সংগ্রামে আবু লায়েস মুন্না ভাই ও আমিরুল ভাইয়ের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে যাবো বলে অঙ্গীকারও করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *