মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

Headline :
কামরুল–জুয়েল–ইকবাল পরিষদ নির্বাচনে বিজয় যাত্রাবাড়ীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার লালবাগে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুরাইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার লুট হওয়া ২০ রাউন্ড গুলি-কার্তুজ হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠান ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাবের অভিযান কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য

মহাদেবপুরে মারপিটে নিহত ১

Reporter Name / ৬৫৩ Time View
Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

 

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর মারপিটে জহিরুল ইসলাম খোকন (৫৬) নামের ১ বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় নিহত জহিরুল ইসলাম খোকনের ছেলে শরিফুল ইসলাম বাদী হয়ে বুধবার বিকেলে মহাদেবপুর থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার খোর্দ্দনারায়ণপুর দক্ষিণ পাড়ায়। নিহত খোকন খোর্দ্দনারায়ণপুর দক্ষিণ পাড়ার মৃত জান বক্সের ছেলে। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যারাতে জহিরুল ইসলাম খোকন অটোচার্জার যোগে আত্বীয়ের বাড়ি থেকে বেড়িয়ে এসে নিজ বাড়ীর নিকটে অটোচার্জারটি রেখে চালকসহ মালপত্র নিয়ে তার বাড়িতে যান। এ সময় রাস্তার পাশে অটোচার্জার রাখার অভিযোগে প্রতিবেশী শাহীন শেখের ছেলে আপন শেখসহ বেশ কয়েকজন প্রতিবেশী জহিরুল ইসলাম খোকন, তার ছেলে শরিফুল ইসলামকে বেধড়ক মারপিট করতে থাকে। গুরুতর আহত অবস্থায় জহিরুল ইসলাম খোকনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। সেখানে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে রাত সাড়ে ১২ টার দিকে তার মৃত্যু হয়। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন রেজা বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *