বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

Headline :
ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাবের অভিযান কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সদরঘাটে নারীকে ব্যবহার করে মাদক বেচাকেনার অভিযোগ,মিরাজকে ঘিরে চাঞ্চল্য ঢাকা টাওয়ারে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা ভাসানচর-বিদ্যানন্দপুর কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

ফতুল্লায় পারিবারিক কলহের জেরে এক যুবক আত্মহত্যা

Reporter Name / ৬৫৭ Time View
Update Time : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

ফতুল্লায় পারিবারিক কলহের জেরে এক যুবক আত্মহত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধ :

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাউরা পট্টি এলাকায় পারিবারিক কলহের জের ধরে তরিকুল ইসলাম (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে। আজ সকালে এই ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার এএসআই সঞ্জয় জানায়, ধারণা করা হচ্ছে নিহত তরিকুল ইসলাম তার স্ত্রী পারুলের সাথে তিন দিন আগে ঝগড়া করেন। ঝগড়া করে স্ত্রী তার বাপের বাড়ি চলে যায়। আজ সকালে তরিকুল ইসলাম আত্মহত্যা করে। সে লেবারের কাজ করতো। নিহতের গ্রামের বাড়ি রংপুর। তিনি ফরিদুল এর বাড়িতে বসবাস করত। তার পিতার নাম মোঃ বাবুল।

এএসআই সঞ্জয় আরো জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *