মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

Headline :
বরিশালের হিজলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সংসদে দৃঢ়তা, জনপদে আস্থা নেতৃত্বে আলাদা উচ্চতায় ব্যারিস্টার কায়সার কামাল জমির মাটি কাটা বন্ধে অভিযান ডেকু জব্দ শ্যামপুরে ওএমএস চাল পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ভূরুঙ্গামারীতে গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার জ্বালানি সংকটে অফিস সময় কমল,সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ঈদ যাত্রায় ভয়াবহ দুর্ভোগ- মন্ত্রণালয়ের জবাবদিহিতার দাবি মুক্তিজোটের ভালুকায় সাংবাদিক বাদশার উপর হামলা লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার দুই

পলাশবাড়ীতে অবৈধ কয়লার কারখানা চুল্লি গুলো গুড়িয়ে দিলো প্রশাসন

Reporter Name / ২৬৫ Time View
Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

 

আমিরুল ইসলাম কবির,স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নের দিঘলকান্দী গ্রামে অবৈধভাবে গড়ে উঠা “কাঠ পুড়িয়ে কয়লা তৈরীর অবৈধ কারখানার চুল্লি গুলো ভেঙ্গে গুড়িয়ে দিলো উপজেলা প্রশাসন ও গাইবান্ধা পরিবেশ অধিদপ্তর।

অবৈধ এ কারখানাটি বন্ধে এর আগে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ভিন্ন ভিন্ন শিরোনামে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও অনলাইন পত্রিকায় খবর প্রকাশিত হলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা প্রশাসন ও গাইবান্ধা পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনা করে অবৈধ কারখানাটির চুল্লি গুড়িয়ে দেয়।

৪ঠা ডিসেম্বর বুধবার সকালে পলাশবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে অভিযান চালিয়ে কারখানাটির চুল্লি গুলো ভেঙ্গে গুরিয়ে দেয়া হয়। এসময় পরিবেশ অধিদপ্তরের গাইবান্ধার পরিদর্শক শের আলী ও থানা পুলিশের ও ফায়ার সার্ভিসের পৃথক টিমসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

এ অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদার জানান,অভিযানের সময় কারখানার সংশ্লিষ্টরা পালিয়ে যায়। কাউকে না পাওয়ায় জেল জরিমানা করা সম্ভব হয়নি তবে,কারখানার চুল্লি গুলো ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *