সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

Headline :
যাত্রাবাড়ীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার লালবাগে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুরাইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার লুট হওয়া ২০ রাউন্ড গুলি-কার্তুজ হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠান ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাবের অভিযান কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১

দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১

Reporter Name / ৮৭ Time View
Update Time : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

দক্ষিণ কেরানীগঞ্জে পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তাট

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও এলাকায় অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবাসহ মো. ফজলুর হক ওরফে ফজলু (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।
র‌্যাব জানায়, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ সদর কোম্পানির একটি আভিযানিক দল দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পানগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফজলুর হককে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার ৩০০ টাকা। তার কাছ থেকে দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ফজলুর হক দক্ষিণ পানগাঁও, কাজীর গাঁও এলাকার বাসিন্দা। র‌্যাবের দাবি, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
র‌্যাব-১০ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে তারা কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *