দক্ষিণ কেরানীগঞ্জে পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তাট
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও এলাকায় অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবাসহ মো. ফজলুর হক ওরফে ফজলু (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
র্যাব জানায়, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ সদর কোম্পানির একটি আভিযানিক দল দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পানগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফজলুর হককে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার ৩০০ টাকা। তার কাছ থেকে দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ফজলুর হক দক্ষিণ পানগাঁও, কাজীর গাঁও এলাকার বাসিন্দা। র্যাবের দাবি, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-১০ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে তারা কাজ করে যাচ্ছে।
প্রকাশক ও সম্পাদক: এস এম হৃদয় ইসলাম, নির্বাহী সম্পাদক: মো: আবদুল আলীম, আইন উপদেষ্টা: এডভোকেট
মো: ফয়জুল করিম। সম্পাদকীয় কার্যালয়: ৩০৮, জুরাইন টাওয়ার (৩য় তলা) শ্যামপুর, ঢাকা ১২০৪।
ইমেইল: 71banglabarta@gmail.com, অফিস যোগাযোগ : ০১৭৩৬-৮৫৯০৪৭
© All rights reserved © 2026 71 bangla barta