বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

Headline :
দুর্গম সীমান্তবাসীর পাশে ৫৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন ৭০০ জন রমনায় অবৈধ পলিথিন জব্দ, মামলার প্রক্রিয়া চলছে কক্সবাজারের টেকনাফ বাহারছড়ায় কথিত অপহরণকারী ও সন্ত্রাসীর বিরুদ্ধে অভিযোগ বেরাইদ মোড়লপাড়ায় ওএমএস কার্যক্রম পরিদর্শন,খাদ্য অধিদপ্তরের তদারকি জোরদার জুরাইনে র‍্যাব-১০ এর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ফরিদপুরের ভাঙ্গায় র‌্যাব-১০ এর অভিযানে ১০০ কেজি গাঁজা উদ্ধার, কাভার্ড ভ্যান জব্দ বৃষ্টি উপেক্ষা করে ওএমএস কার্যক্রম পরিদর্শনে এআরও ডি-৭ এর আনোয়ার ৭১ বাংলা বার্তার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী গেন্দি ইয়াবাসহ গ্রেফতার মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থী হাসিব

কোতোয়ালীতে মিছিলে হামলার অভিযোগ, আহত যুবদল নেতা হাজী পারভেজ আলম

Reporter Name / ১২৮ Time View
Update Time : বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
Oplus_131072

কোতোয়ালীতে মিছিলে হামলার অভিযোগ, আহত যুবদল নেতা হাজী পারভেজ আলম

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার কোতোয়ালী এলাকায় যুবদল নেতা হাজী পারভেজ আলমের নেতৃত্বে আয়োজিত একটি মিছিলে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে মিছিলটি এলাকায় অগ্রসর হচ্ছিল। এ সময় হঠাৎ একদল দুর্বৃত্ত মিছিলে হামলা চালায়। হামলায় কোতোয়ালী থানা যুবদলের আহ্বায়ক পদপ্রার্থী ও সাবেক ছাত্রদল নেতা হাজী পারভেজ আলম গুরুতর আহত হন।

পরে উপস্থিত নেতাকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে সদরঘাটের একটি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

তবে হামলার কারণ এবং হামলাকারীদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *