মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

কেরাণীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান গ্রেফতার ৪

Reporter Name / ৪৭ Time View
Update Time : মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

কেরাণীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর কেরাণীগঞ্জে ইয়াবা তৈরির একটি চক্রের সন্ধান পেয়েছে র‌্যাব-১০। অভিযানে প্রায় ৫ লাখ ৯০ হাজার টাকার ১ হাজার ৯৬৮ পিস ইয়াবা, ইয়াবা তৈরির কাঁচামাল ও বিভিন্ন যন্ত্রপাতিসহ চারজন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) র‌্যাব-১০ থেকে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে র‌্যাব-১০-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানার মধ্যচর দক্ষিণ বালুরচর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা প্রস্তুত ও বিক্রয় চক্রের একটি আস্তানায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. আলমগীর ওরফে আন্ডে (৪০), মো. আলী আরমান (৩৬), মো. শাহজাহান (৪০) এবং সোনিয়া (৩০)।
অভিযানে তাদের কাছ থেকে ১ হাজার ৯৬৮ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা তৈরির বিভিন্ন ধরনের পাউডার সদৃশ কাঁচামাল, উৎপাদন কাজে ব্যবহৃত যন্ত্রপাতি, পাঁচটি মোবাইল ফোন এবং একটি ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৯০ হাজার ৪০০ টাকা।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ইয়াবা তৈরির কাঁচামাল সংগ্রহ করে নিজেরাই ইয়াবা উৎপাদন করতেন এবং ঢাকা-সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।
এছাড়া, গ্রেফতারকৃত আলমগীর ওরফে আন্ডের বিরুদ্ধে রাজধানীর রামপুরা, কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর থানায় মোট তিনটি মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১০ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে এবং মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে এ ধরনের অপরাধ সম্পর্কে তথ্য থাকলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *