শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

কুষ্টিয়ায় বালি বোঝাই ট্রলির ধাক্কায় প্লে শ্রেণীর এক শিক্ষার্থী নিহত

Reporter Name / ১৭৮ Time View
Update Time : শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

কুষ্টিয়ায় বালি বোঝাই ট্রলির ধাক্কায় প্লে শ্রেণীর এক শিক্ষার্থী নিহত

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়া শহরের প্রতীতি বিদ্যালয়ের সামনে রাস্তা পারাপারের সময় বালিভর্তি ট্রলির ধাক্কায় ইব্রাহিম নামের প্লে শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন তার দাদী আনোয়ারা (৫০)।

রবিবার (১৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে আটটার দিকে বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর কুষ্টিয়া-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়রা চালক পালিয়ে যাওয়ায় বিক্ষুব্ধ জনতা বালি ভর্তি ট্রলিটিতে অগ্নিসংযোগ করেন।

এ সময় বিক্ষুব্ধ জনতা বলেন, অবৈধ ট্রলসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধ করতে হবে। স্কুলের সামনে সড়ক পারাপারের ফুট ওভারব্রিজ নির্মাণ করতে হবে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেহাবুর রহমান জানান,
র্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় ইব্রাহিম। পরে এলাকাবাসী সড়ক অবরোধ রোধ করে বিক্ষোভ শুরু করেন।

সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া সদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা রিফাতুল ইসলাম বলেন, এলাকাবাসী ফুট ওভারব্রিজ নির্মাণসহ বেশ কিছু দাবি জানিয়েছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *