বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

Headline :
আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার, সাবধান’ স্লোগানে জুরাইনে বিএনপির মিছিল কামরুল–জুয়েল–ইকবাল পরিষদ নির্বাচনে বিজয় যাত্রাবাড়ীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার লালবাগে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুরাইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার লুট হওয়া ২০ রাউন্ড গুলি-কার্তুজ হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠান ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাবের অভিযান কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩

আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার, সাবধান’ স্লোগানে জুরাইনে বিএনপির মিছিল

Reporter Name / ২৮ Time View
Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার, সাবধান’ স্লোগানে জুরাইনে বিএনপির মিছিল

মেরাজ চৌধুরী:

দেশের চলমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে ঢাকা-৪ আসনের শ্যামপুর থানা বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে জুরাইন এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধোলাইপাড় এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে শ্যামপুর থানা বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ‘আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার, সাবধান’ স্লোগানেও মিছিলের এলাকা মুখরিত হয়ে ওঠে।
সমাবেশে বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি ও রাজনৈতিক অস্থিতিশীলতা প্রতিরোধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে তারা দলীয় কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানান।
মিছিল ও সমাবেশকে ঘিরে জুরাইন ও ধোলাইপাড় এলাকায় কিছু সময়ের জন্য রাজনৈতিক কর্মসূচির পরিবেশ সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *