শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

Headline :
পৃথক অভিযানে অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের দুই সদস্য গ্রেফতার মানব পাচার মামলার আসামি যাত্রাবাড়ী গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগ কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার  ওএমএস কার্যক্রম পরিদর্শনে স্বচ্ছ বিতরণে সরেজমিনে নজরদারি কেরানীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১ দুর্গম সীমান্তবাসীর পাশে ৫৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন ৭০০ জন রমনায় অবৈধ পলিথিন জব্দ, মামলার প্রক্রিয়া চলছে কক্সবাজারের টেকনাফ বাহারছড়ায় কথিত অপহরণকারী ও সন্ত্রাসীর বিরুদ্ধে অভিযোগ বেরাইদ মোড়লপাড়ায় ওএমএস কার্যক্রম পরিদর্শন,খাদ্য অধিদপ্তরের তদারকি জোরদার

মানব পাচার মামলার আসামি যাত্রাবাড়ী গ্রেফতার

Reporter Name / ৬ Time View
Update Time : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
Oplus_131072

মানব পাচার মামলার আসামি যাত্রাবাড়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

মানব পাচার মামলার এজাহারভুক্ত আসামি তোতা মাল (৬২)-কে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০।
র‍্যাব জানায়, মাদারীপুর জেলার শিবচর উপজেলার উত্তরাইল এলাকার বাসিন্দা মো. তামিম-কে বৈধভাবে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে তোতা মালসহ একটি দালাল চক্র ২০২৪ সালের ২৮ নভেম্বর তার পরিবারের কাছ থেকে ১৬ লাখ টাকা নেয়। তবে প্রতিশ্রুতি অনুযায়ী ইতালিতে না পাঠিয়ে প্রথমে তাকে শ্রীলঙ্কায়, পরে অবৈধভাবে ভারতে এবং সেখান থেকে কেনিয়ায় পাচার করা হয়। অভিযোগ রয়েছে, কেনিয়ায় একটি মাফিয়া চক্রের কাছে তাকে বিক্রি করে দেওয়া হয়।
পরবর্তীতে ভিকটিমকে মুক্ত করার শর্তে তার পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। একপর্যায়ে পরিবার বাধ্য হয়ে ৩ লাখ টাকা পরিশোধ করে।
এ ঘটনায় ভিকটিমের মায়ের অভিযোগের ভিত্তিতে ২০২৬ সালের ১৫ মার্চ মাদারীপুরের শিবচর থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে র‍্যাব-১০।
এরই ধারাবাহিকতায় ২৩ জুলাই ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর যাত্রাবাড়ী থানার মীরহাজির বাগ এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি তোতা মাল-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-১০ জানিয়েছে, মানব পাচারের মতো নৃশংস ও অমানবিক অপরাধের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাব সর্বদা তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *