মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

Headline :
কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সদরঘাটে নারীকে ব্যবহার করে মাদক বেচাকেনার অভিযোগ,মিরাজকে ঘিরে চাঞ্চল্য ঢাকা টাওয়ারে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা ভাসানচর-বিদ্যানন্দপুর কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কদমতলীতে ৫টি অবিস্ফোরিত ককটেলসহ যুবক গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার

Reporter Name / ৩০২ Time View
Update Time : মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

 

মোঃ রাহিমুল ইসলাম হৃদয় ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মাটি খননের সময় মরিচাধরা একটি হ্যান্ড গ্রেনেড বা মর্টারশেল সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ অথবা ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধকালীন সময়ের হতে পারে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিম উদ্দিন।

জানা গেছে, ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল মান্নান মিয়ার জমিতে বুধবার (১ এপ্রিল) বিকেলে খাল খননের কাজ চলছিল। এ সময় শ্রমিকরা মাটির নিচে একটি ধাতব বস্তু দেখতে পান। বস্তুটি হ্যান্ড গ্রেনেড বা মর্টারশেলের মতো হওয়ায় তারা তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে জমির মালিকের কাছে জমা দেন।

পরে জমির মালিক বিষয়টি ভূরুঙ্গামারী থানা পুলিশকে অবহিত করলে, ওসি আজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। উদ্ধারকৃত বস্তুটির গায়ে ‘PGF’ লেখা রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পুরোনো বিস্ফোরক, যা দীর্ঘদিন মাটির নিচে চাপা পড়ে থাকায় মরিচা ধরে গেছে এবং বিস্ফোরিত হয়নি।

পুলিশ জানায়, উদ্ধারকৃত বস্তুটি বর্তমানে থানার হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি ইতোমধ্যে সেনাবাহিনী ও র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞ দলকে জানানো হয়েছে। তাদের পরীক্ষা-নিরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *