মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

Headline :
শ্যামপুর জুরাইন পুলিশ বক্স সংলগ্ন ব্রিজের নিচে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি সাংবাদিক হাফিজুর রহমান শফিককে অবশেষে মুক্ত অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে কোতোয়ালী থানা প্রেসক্লাবের মানববন্ধন সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে মানববন্ধন দোয়া মাহফিল অনুষ্ঠিত নবজাতকের সুস্বাস্থ্য, মরহুমের রূহের মাগফিরাত ও সাংবাদিকদের কল্যাণ কামনা পৃথক অভিযানে অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের দুই সদস্য গ্রেফতার মানব পাচার মামলার আসামি যাত্রাবাড়ী গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগ কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার  ওএমএস কার্যক্রম পরিদর্শনে স্বচ্ছ বিতরণে সরেজমিনে নজরদারি

পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলর ৩ জন আরোহী নিহত

Reporter Name / ২৪১ Time View
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

 

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহী জেলার পুঠিয়ায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর বাজারের পাশে গ্রামীন ফিডস লিঃ এর সামনে (রাজশাহী-নাটোর) মহাসড়কে উপর শনিবার দুপুর ১.২৫ মিনিটের সময় এ ঘটনা ঘটে। পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী এতথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, পুঠিয়া উপজেলার পশ্চিম কান্দ্রা গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে মোটরসাইকেল চালক আবু হানিফ (২৩), স্ত্রী মোছাঃ ফাতেমা খাতুন (১৯) ও শালিকা মোছাঃ বিথী খাতুন (১৫)।
জানা যায়, রাজশাহী হইতে নাটোর অভিমুখী একটি এফ জেড ভিপি ২ মোটরসাইকেলে তিন জন যাওয়ার সময় রাজশাহী গামী একটি অজ্ঞাত বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল চালক সহ মোটরসাইকেল থাকা দুই জন আরোহী গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত হলে স্থানীয় জনসাধারণ, পুলিশ গুরুতর আহত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
পবা হাইওয়ে থানার এসআই মোঃ ফিরোজ হোসাইন জানান, রাজশাহীগামী একটি অজ্ঞাত যাত্রীবাহী বাস দ্রুত গতিতে যাওয়ার সময় শিবপুর আলুর হিমাগারের সামনে পুঠিয়ার দিকে যাওয়া মোটরসাইকেলকে ধাক্কা দিলে আবু হানিফ ও বিথী ঘটনাস্থলে নিহত হয়। আহত অবস্থায় ফাতেমাকে রামেক হাসপাতালে পাঠালে তিনি সেখানে মৃত্যুবরণ করেন। ফাকা স্থানে দুর্ঘটনা ঘটায় দ্রুত গতিতে বাসটি পালিয়ে যায়। আমরা সনাক্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। লাশ পরিবারের হাতে হস্তান্তর করার জন্য প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *