সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

Headline :
কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সদরঘাটে নারীকে ব্যবহার করে মাদক বেচাকেনার অভিযোগ,মিরাজকে ঘিরে চাঞ্চল্য ঢাকা টাওয়ারে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা ভাসানচর-বিদ্যানন্দপুর কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কদমতলীতে ৫টি অবিস্ফোরিত ককটেলসহ যুবক গ্রেপ্তার

চারঘাটে দোকানে তালা কেটে চুরি, ইজিবাইক ব্যাটারীসহ ট্রাক উদ্ধার

Reporter Name / ৩৫৪ Time View
Update Time : সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

চারঘাটে দোকানে তালা কেটে চুরি, ইজিবাইক ব্যাটারীসহ ট্রাক উদ্ধার

চারঘাট(রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর চারঘাটে ট্রাফিক মোড়ে আসাদুজ্জামান বাবুর দোকানে তালা কেটে চুরি করে নিয়ে যাওয়ার সময় ইজিবাইক নতুন-পুরাতন ব্যাটারীসহ একটি ট্রাক উদ্ধার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। মডেল থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ ফ্রেরুয়ারী) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার অফিসার ইনর্চাজ আফজাল হোসেন ও পুলিশ-পরির্দশক (তদন্ত) আব্দুর খালেক উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক, মুক্তার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে সাড়ে তিনটায় ট্রাকটির গতিরোধ করে এবং পুলিশের টের পেয়ে ট্রাক চালকসহ হেলপার পালিয়ে যায়। সংবাদের ভিত্তিতে পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ১৫০টি বিভিন্ন ধরনের আইপিএস ও ইজিবাইক নতুন-পুরাতন ব্যাটারীসহ ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে। যাহার নং ঢাকা মেট্রো-ট-২৪-৩২৩১ । মোক্তারপুর গাংপাড়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে আসাদুজ্জামান বাবু ও ভাইরা ভাই আব্দুল কুদ্দুস উভয়ই যোৗথ ভাবে বিভিন্ন কোম্পানীর পুরাতন ব্যাটারীর ব্যবসা করে। ট্রাফিক মোড় দোকান মালিক আঃ কুদ্দুস জানান, প্রতিদিন নিয়মিত অনুযায়ী দোকান বন্ধ করে বাড়ি যায়, পরে সিসি ক্যামারা বন্ধ দেখা দিলে সন্দেহ হলে মটর সাইকেল যোগে স্ত্রী সুখী খাতুন এসে একটি চোরের চক্র তালা কেটে ব্যাটারী নিয়ে ট্রাকে তোলার সময় চোর চোর চিৎকার করলে ট্রাক নিয়ে পালিয়ে যায়। তিনি পুলিশকে জানালে থানা পুলিশ খবর পেয়ে ট্রাকটি আটক করে। তিনি আরো বলেন এধরনের চোরের একটি চক্র রয়েছে।
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে টহল দেয়ার সময় সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওৎ পেতে থাকলে বানেশ্বর থেকে বাঘাগামী ট্রাকটি উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে সাড়ে তিনটায় ট্রাকটির গতিরোধ করে তল্লাশি চালিয়ে ১ ৫০টি বিভিন্ন ধরনের আইপিএস ও ইজিবাইক নতুন-পুরাতন ব্যাটারীসহ ট্রাকটি আটক করি এবং তাদের বিরুদ্ধে থানায় একটি চুরি মামলা দায়ের করা হয় বলে জানান তিনি। যারা এর সাথে জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে আইনুগত ব্যবস্থা নেয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *