বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

Headline :
ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাবের অভিযান কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সদরঘাটে নারীকে ব্যবহার করে মাদক বেচাকেনার অভিযোগ,মিরাজকে ঘিরে চাঞ্চল্য ঢাকা টাওয়ারে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা ভাসানচর-বিদ্যানন্দপুর কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

চাকরী স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি

Reporter Name / ৫২২ Time View
Update Time : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

চাকরী স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি 

হৃদয় ইসলাম :

আজ সকাল ৮ টা থেকে ৯টা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি সার্ভিস সেন্টারের বৈষম্য বিরোধী কর্মকর্তা কর্মচারীবৃন্দ চুক্তিভিত্তিক প্রথা বাতিল করে চাকুরী স্থায়ী করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে তারা কর্মসূচি স্থগিত করে কাজে ফিরে যায়। চাকুরী স্থায়ী করনের এক দফা দাবিতে অবস্থান কর্মসূচির বিষয়ে জানতে চাইলে আন্দোলন কর্মসূচির একজন সমন্বয়ক ডেইজি আক্তার বলেন, বিগত ২৪ বছরেও আমাদের চাকুরী স্থায়ীকরণ করা হয়নি, ফলে আমরা সকল ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছি। করোনা মহামরির সময় আমরা সম্মুখ সারির যোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করি এবং আমাদের অনেক সহকর্মী মৃত্যুবরন করেন কিন্তুু এমতাবস্থায়ও আমরা কোন সহযোগিতা পাইনি ও চাকুরী স্থায়ী করনের সুযোগ চেয়েও বঞ্চিত হয়েছি। আরেক সমন্বয়ক সোবাহান হোসেন চৌধুরী বলেন, অডিট বিভাগ চাকুরী স্থায়ী করনের সুপারিশ করা শত্তেও কর্তৃপক্ষ আমাদের চাকুরী স্থায়ী করণের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বরং আমাদের কয়েকজন সহকর্মীকে চাকুরীচ্যুত
করা হয়েছে। অর্গানোগ্রাম ও অধ্যাদেশের দোহাই দিয়ে আমাদের বিগত ২৪ বছর ধরে শোষন করা হচ্ছে। এখন আমাদের এক দফা এক দাবী। চাকুরী স্থায়ী করন চাই।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *