বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

Headline :
ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাবের অভিযান কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সদরঘাটে নারীকে ব্যবহার করে মাদক বেচাকেনার অভিযোগ,মিরাজকে ঘিরে চাঞ্চল্য ঢাকা টাওয়ারে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা ভাসানচর-বিদ্যানন্দপুর কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য উৎপাদন: প্রশাসনের হস্তক্ষেপ জরুরি

Reporter Name / ৭৮১ Time View
Update Time : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

 

কেরানীগঞ্জ প্রতিনিধি:

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার মান্দাইল খালের ঘাট সংলগ্ন গকুলচর এলাকায় জামালের  মালিকানাধীন কারখানায় অনুমোদনহীনভাবে এবং অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য তৈরি করা হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, কারখানাটির ভেতরে নেই কোনো স্বাস্থ্যকর পরিবেশ বা মান রক্ষার ব্যবস্থা। খাবার তৈরির স্থানটি দুর্গন্ধময়, অপরিচ্ছন্ন এবং ঝুঁকিপূর্ণ।

উৎপাদিত খাদ্যগুলোর মধ্যে রয়েছে আচার, চকলে (চকলেট জাতীয় খাদ্য),আরও নানা পণ্য যা শিশুদের মাঝে ব্যাপকভাবে বিক্রি হচ্ছে। কিন্তু এসব খাদ্যপণ্যের নেই কোনো বিএসটিআই অনুমোদন বা মান যাচাই।

তথ্য সংগ্রহকালে দেখা যায়, কারখানা কর্তৃপক্ষ সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে ‘নজর আনা’ বা ব্যক্তিগতভাবে ম্যানেজ করার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দারা জানান, এমন অনিয়ম বহুদিন ধরে চলছে, অথচ কেউ ব্যবস্থা নিচ্ছে না। তাঁরা বলেন, “এখানে যা তৈরি হয়, তা শিশুদের খাওয়ানোর অযোগ্য। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক।

কারখানার আশেপাশের পরিবেশও মারাত্মকভাবে দুষিত, যা শিশুদের পাশাপাশি এলাকাবাসীর স্বাস্থ্যের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টি নিয়ে এখনই প্রশাসনের কঠোর নজরদারি ও দ্রুত আইনানুগ ব্যবস্থা প্রয়োজন বলে মনে করেন সচেতন নাগরিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *