শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

Headline :
সৌদিতে চাকরির প্রলোভন, শেষে নির্যাতন,আমতলীতে আদালতে মামলা আগুন নিয়ন্ত্রণে ডিজিটাল প্রশিক্ষণ দিচ্ছেন পোস্তগোলা ফায়ার সার্ভিস ঈগল বক্স এলাকায় যানজট নিরসনে সক্রিয় ট্রাফিক ইন্সপেক্টর ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নানা প্রশ্ন, অভিভাবকদের উদ্বেগ চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইন ও গাঁজাসহ নারী গ্রেফতার গুমের মামলায় ট্রাইব্যুনালে রিফাত নিলয় বীরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন সৌদি প্রবাসীকে হত্যা করে ৮ টুকরা,প্রেমিকা হাসনা গ্রেফতার পল্লবীতে শিশু রামিসার মৃত্যুতে শোকের ছায়া যাত্রাবাড়ীতে ২০ মাসের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন

কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে ব্যবসায়ীকে হত্যা

Reporter Name / ১১১৬ Time View
Update Time : শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে ব্যবসায়ীকে হত্যা

মোঃ আলমগীর মোল্লা

গাজীপুর জেলা কালীগঞ্জ উপজেলার দূর্বাটি গ্রামে ৩০ এপ্রিল পূর্ব শত্রুতার জের ধরে পলোয়ান বাড়ির মৃত আলাউদ্দিন পালোয়ানের দ্বিতীয় ছেলে ইসমাইল পালোয়ানকে সকাল ১১টার দিকে তোফাজ্জল (৫০), সূফল,(৩৫) এবং তাদের সহযোগীদের নিয়ে নৃশংসভাবে হত্যা করে।

ইসমাইল পালোয়ানের ছোট ভাই আলামিন পালোয়ান সকালে নিজের জমিতে লাগানো ধান কাটতে গেলে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তোফাজ্জল, সুফল এবং আরো কয়েকজন তাকে মারধর করে এবং জমিতে ধান কাটাকে বাঁধা দেয়।

অবস্থা বেগতিক দেখে আলামিন পালোয়ান বাড়ি ফিরে তার বড় ভাই ইসমাইল পালোয়ানকে জমিতে ডেকে নিয়ে গেলে তোফাজ্জল ও সুফলের সাথে কথা কাটাকাটির হয়। একপর্যায়ে তোফাজ্জল, সুফল, নবীল, সাবিনা, শিরিন, মিতু ইসমাইলের উপর আক্রমন করে। এসময় তোফাজ্জলের হাতে থাকা হাতুড়ি দিয়ে ইসমাইলের মাথায় এবং সুফল স্ক্রু ড্রাইভার দিয়ে গলায় এলোপাথাড়ি আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায়। পরে আমিন ও স্থানীয়রা ইসমাইলকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

দুর্বাটি ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোফাজ্জল হোসেন মোমেন আকন্দ বলেন ধানের জমিটি নিয়ে দু পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ হত্যাকাণ্ডের ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন বলেন জমি সংক্রান্ত বিরোধের কারণে ইসমাইল পালোয়ান খুন হয়েছে। মামলা পক্রিয়াধীন আছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *