সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

Headline :
কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সদরঘাটে নারীকে ব্যবহার করে মাদক বেচাকেনার অভিযোগ,মিরাজকে ঘিরে চাঞ্চল্য ঢাকা টাওয়ারে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা ভাসানচর-বিদ্যানন্দপুর কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কদমতলীতে ৫টি অবিস্ফোরিত ককটেলসহ যুবক গ্রেপ্তার

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেফতার

Reporter Name / ১৭৫ Time View
Update Time : সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেফতার

আজম চট্টগ্রাম জেলা প্রতিনিধি :

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চেনামতি এলাকায় সংঘটিত আলোচিত মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। এ ঘটনায় প্রধান আসামি রিমন বড়ুয়া ওরফে তেজু বড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও আনোয়ারা থানা পুলিশের যৌথ অভিযানে পটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে।

পুলিশের তথ্য অনুযায়ী, ঋণসংক্রান্ত একটি স্ট্যাম্প চুরির উদ্দেশ্যে ভিকটিমের বাড়িতে প্রবেশ করে আসামি। এ সময় ধরা পড়ে গেলে এনি বড়ুয়াকে ছুরিকাঘাত করে এবং পরে ঘটনাস্থলে আসা তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়াকেও হত্যা করে।
আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পেছনের খাল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি এবং পটিয়া রেললাইনের পাশের একটি ডোবা থেকে ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, পেশাদার তদন্ত ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে দ্রুত মামলার রহস্য উদঘাটন করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *