শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

Headline :
পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক সাঁথিয়ায় কাজীপুর গ্রামে দুই রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ চুরি কোতোয়ালীতে মিছিলে হামলার অভিযোগ, আহত যুবদল নেতা হাজী পারভেজ আলম দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন পশ্চিম বাংলা সরকারের জনকল্যাণ কর্মসূচি  দিনাজপুর বীরগঞ্জে গাজা ও ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার বটিয়াঘাটায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাবুবাজারে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে ভেজাল ওষুধের বিরুদ্ধে অভিযান নদী খননের মাটি জমায় ডুমুরিয়ার আশ্রয়ণ প্রকল্পে দুর্ভোগ র‍্যাবের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাসমালিককে শিবচর থে‌কে গ্রেপ্তার

Reporter Name / ২৫১ Time View
Update Time : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

‌শিবচর (মাদারীপুর) প্রতি‌নি‌ধিঃ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় তিনটি গাড়িকে চাপা দিয়ে ৬ জনের নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাসের মালিক ডাবলু বেপারীকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাদারীপুরের শিবচর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে এ ঘটনায় শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বাসচালক নুরুন্নবীসহ দুজনকে গ্রেপ্তার করে র্যাব ও হাইওয়ে পুলিশ।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া জানান, বাসটি দুর্ঘটনার আগের দিন গ্যারেজ থেকে বের করা হয়। কিন্তু ফিটনেস ছিল না। আর নেশাখোর ও মেয়াদোত্তীর্ণ লাইসেন্সধারী চালক দিয়ে পরিবহনটি চালানো হয়।

হাসাড়া হাইওয়ে থানায় শনিবার নিহতের স্বজনের দায়ের করা মামলায় ওই বাসের মালিককেও আসামি করা হয়েছে। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

গত শুক্রবার (২৭ ডিসেম্বর) ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় টোল দেওয়ার জন্য দাঁড়ানো প্রাইভেটকার, মোটরসাইকেল ও মাইক্রোবাসকে পেছন থেকে চাপায় দেয় বেপারী পরিবহনের বেপরোয়া ওই যাত্রীবাহী বাসটি।

এতে ঘটনাস্থলেই বাইকে থাকা এক শিশু নিহত হয়। আহত ৮ জনকে ঢাকার হাসপাতালে নেওয়ার পথে আরও ৪ জন মারা যান। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *