শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

Headline :
পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক সাঁথিয়ায় কাজীপুর গ্রামে দুই রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ চুরি কোতোয়ালীতে মিছিলে হামলার অভিযোগ, আহত যুবদল নেতা হাজী পারভেজ আলম দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন পশ্চিম বাংলা সরকারের জনকল্যাণ কর্মসূচি  দিনাজপুর বীরগঞ্জে গাজা ও ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার বটিয়াঘাটায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাবুবাজারে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে ভেজাল ওষুধের বিরুদ্ধে অভিযান নদী খননের মাটি জমায় ডুমুরিয়ার আশ্রয়ণ প্রকল্পে দুর্ভোগ র‍্যাবের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পূর্ব শত্রতার জের ধরে লক্ষাধিক টাকার আখ পুড়িয়ে ফেলেছে দুর্বৃত্তরা

Reporter Name / ২৮০ Time View
Update Time : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

  1. পূর্ব শত্রতার জের ধরে লক্ষাধিক টাকার আখ পুড়িয়ে ফেলেছে দুর্বৃত্তরা

চারঘাট (রাজশাহী)থেকে মোঃ শফিকুল ইসলাম

রাজশাহী জেলার চারঘাটে পূর্ব শত্রতার জের ধরে আখের সঙ্গে শত্রুতা করে প্রায় লক্ষাধিক টাকার আখ পুড়িয়ে ফেলেছে দুর্বৃত্তরা। পরে সংবাদ পেয়ে চারঘাট ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে। শনিবার সন্ধ্যার কিছুক্ষন আগে উপজেলার কুঠিপাড়ার নিচে পদ্মার চরে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত জমির মালিক নজরুল ইসলাম নাজু জানান, পদ্মার চরে প্রায় ১৮ বিঘা জমিতে আখের চাষ করেছি। শনিবার সন্ধ্যার কিছুক্ষন আগে সংবাদ আসে কে বা কাহারা আমার আখের জমিতে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমি তাৎক্ষনিক মাঠে ছুটে গিয়ে দেখি আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে চারঘাট ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে। তবে ততক্ষনে আমার প্রায় ২ বিঘার লক্ষাধিক টাকার আখ পুড়ে ছাই হয়ে গেছে। তিনি বলেন, আমি রাজশাহী মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক। আমার সঙ্গে সাধারন কোন মানুষের বিরোধ নেই। আমার ধারনা কে বা কাহারা এমন জঘন্য কাজ করেছে। আমি এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীর দৃষ্টান্ত বিচার চাই।
চারঘাট মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল খালেক বলেন, এমন ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকবে তাদের খুজে বের করে কঠিন শাস্তি নিশ্চিত করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *