শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

Headline :
পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক সাঁথিয়ায় কাজীপুর গ্রামে দুই রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ চুরি কোতোয়ালীতে মিছিলে হামলার অভিযোগ, আহত যুবদল নেতা হাজী পারভেজ আলম দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন পশ্চিম বাংলা সরকারের জনকল্যাণ কর্মসূচি  দিনাজপুর বীরগঞ্জে গাজা ও ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার বটিয়াঘাটায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাবুবাজারে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে ভেজাল ওষুধের বিরুদ্ধে অভিযান নদী খননের মাটি জমায় ডুমুরিয়ার আশ্রয়ণ প্রকল্পে দুর্ভোগ র‍্যাবের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার

Reporter Name / ১৩১ Time View
Update Time : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

 নিজস্ব প্রতিবেদন :

কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ০৫ মে ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ১টা ৫ মিনিটে কোতয়ালী মডেল থানাধীন জগন্নাথপুর এলাকার টিক্কার চর থেকে বিবিরবাজারগামী সড়কের জগন্নাথপুর বেরিবাঁধ সংলগ্ন হালিমার দোকানের সামনে একদল ডাকাত জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন— আবির ইসলাম রবিন (২৫), রফিকুল ইসলাম উজ্জ্বল (২৮), আরমান উদ্দিন (২৫) এবং ইয়াসিন আরাফাত মালু (২০)।
তাদের সবার বাড়ি কুমিল্লা কোতয়ালী মডেল থানা এলাকায়।
এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি কাঠের হাতলযুক্ত চাকু, একটি স্টিলের পাইপ দিয়ে তৈরি চাইনিজ কুড়াল এবং একটি বড় লোহার রামদা উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদেরসহ অজ্ঞাতনামা আরও ৮-৯ জনকে আসামি করে কোতয়ালী মডেল থানায় মামলা (নং-১৪/৩৩৯, তারিখ-০৫/০৫/২০২৬) দায়ের করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারা প্রয়োগ করা হয়েছে।

পুলিশ জানায়, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে কোতয়ালী মডেল থানা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। গত তিন মাসে থানা পুলিশের বিশেষ অভিযানে ১২৯ জন ডাকাত ও ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ আরও জানায়, অনেক আসামি জামিনে মুক্তি পেয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ছে।

এ অবস্থায় অপরাধ দমনে পরিবার, সুশীল সমাজ, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সহযোগিতা প্রয়োজন।

কোতয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *