শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

Headline :
পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক সাঁথিয়ায় কাজীপুর গ্রামে দুই রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ চুরি কোতোয়ালীতে মিছিলে হামলার অভিযোগ, আহত যুবদল নেতা হাজী পারভেজ আলম দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন পশ্চিম বাংলা সরকারের জনকল্যাণ কর্মসূচি  দিনাজপুর বীরগঞ্জে গাজা ও ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার বটিয়াঘাটায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাবুবাজারে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে ভেজাল ওষুধের বিরুদ্ধে অভিযান নদী খননের মাটি জমায় ডুমুরিয়ার আশ্রয়ণ প্রকল্পে দুর্ভোগ র‍্যাবের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নয়াপল্টনে জিসপের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৯৯৮ Time View
Update Time : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

রাজধানী প্রতিনিধি :

আজ ০৭ জানুয়ারি ২০২৬, বিকাল ৩টায় নয়াপল্টনে জিসপের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী, ‘মাদার অব ডেমোক্রেসি’ মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জিসপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি জনাব এম. গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের নেতা লায়ন ফারুক রহমান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রকিবুল ইসলাম রিপন।
এছাড়াও উপস্থিত ছিলেন জিসপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি সুলতান মাহমুদ পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ও এম. এ. মোহিত চৌধুরী, ঢাকা জেলার সভাপতি হৃদয় ইসলাম, ঢাকা মহানগর উত্তর সভাপতি রুহুল আমিনসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শোক সভায় বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশ ও জাতির জন্য তাঁর ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *