শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

Headline :
পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক সাঁথিয়ায় কাজীপুর গ্রামে দুই রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ চুরি কোতোয়ালীতে মিছিলে হামলার অভিযোগ, আহত যুবদল নেতা হাজী পারভেজ আলম দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন পশ্চিম বাংলা সরকারের জনকল্যাণ কর্মসূচি  দিনাজপুর বীরগঞ্জে গাজা ও ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার বটিয়াঘাটায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাবুবাজারে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে ভেজাল ওষুধের বিরুদ্ধে অভিযান নদী খননের মাটি জমায় ডুমুরিয়ার আশ্রয়ণ প্রকল্পে দুর্ভোগ র‍্যাবের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

জুলাই বিপ্লব উদযাপন বক্সিং প্রতিযোগিতা কাল

Reporter Name / ৬২৭ Time View
Update Time : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

 

হৃদয় ইসলাম :

জুলাই বিপ্লব উদযাপন উপলক্ষে অর্ধশতাধিক বালক ও তরুণ বক্সারের অংশগ্রহণে আগামীকাল বৃহস্পতিবার একদিনব্যাপী বক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রাজধানীর মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিভাগ ও সংস্থার উদীয়মান বক্সাররা অংশ নেবেন।

অনুষ্ঠেয় প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব জোবায়েদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সহসভাপতি ফায়াজুর রহমান ভূঞা এবং সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস খানসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।

প্রতিযোগিতায় বিভিন্ন বয়স ও ওজন শ্রেণিতে বক্সাররা লড়াই করবেন। স্কুল পর্যায়ের বালক ও বালিকাদের জন্য নির্ধারিত হয়েছে ৩৭ ও ৪০ কেজি ওজন শ্রেণি। জুনিয়র বিভাগে বালক ও বালিকারা অংশ নেবেন ৪৮ ও ৫০ কেজি ওজন শ্রেণিতে। তরুণ ও তরুণীদের জন্য রাখা হয়েছে ৫৪ ও ৫৭ কেজি ওজন শ্রেণি। এছাড়া সিনিয়র ছেলে ও মেয়েদের জন্য ৫০, ৫২, ৫৬ ও ৬০ কেজি ওজন শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হবে।

এই টুর্নামেন্টে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), ঢাকা, রাজশাহী, বরিশাল, খুলনা ও রংপুর বিভাগের পাশাপাশি সেনাবাহিনী, আনসার ও পুলিশ বাহিনীর বক্সাররা অংশগ্রহণ করবেন। আয়োজকরা আশা করছেন, এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন ও প্রতিভাবান বক্সারদের খুঁজে বের করা সম্ভব হবে, যা দেশের বক্সিং অঙ্গনের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

দিনব্যাপী খেলা শেষে বিকেলে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম ফকির।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *