শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

Headline :
পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক সাঁথিয়ায় কাজীপুর গ্রামে দুই রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ চুরি কোতোয়ালীতে মিছিলে হামলার অভিযোগ, আহত যুবদল নেতা হাজী পারভেজ আলম দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন পশ্চিম বাংলা সরকারের জনকল্যাণ কর্মসূচি  দিনাজপুর বীরগঞ্জে গাজা ও ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার বটিয়াঘাটায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাবুবাজারে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে ভেজাল ওষুধের বিরুদ্ধে অভিযান নদী খননের মাটি জমায় ডুমুরিয়ার আশ্রয়ণ প্রকল্পে দুর্ভোগ র‍্যাবের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মেহেন্দীগঞ্জে আওয়ামী লীগ নেতা সামাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Reporter Name / ৫২৬ Time View
Update Time : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
Oplus_131072

নাজমুল হক সানি :

বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের স্থানীয় আওয়ামী লীগ নেতা ভূমিদস্যু তোফাজ্জেল হোসেন সামাদের বিরুদ্ধে জমি বিক্রির নামে প্রতারণার গুরুতর অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়,  সামাদ সরকারি খাস জমি বিক্রির নামে একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়া সহ নানা অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

ভুক্তভোগীদের অভিযোগ, চরমহলের ঘাস বিক্রির জন্য মো: আবুল খালেকের কাছ থেকে ১০ লক্ষ টাকা নেয়। একই জমি দেখিয়ে আবার তরমুজ চাষি কালু জমাদ্দারের কাছ থেকেও টাকা নিয়েছে।

আওয়ামী লীগের নেতা ভূমিদস্যু সামাদের মাধ্যমে জমি কিনে প্রতারণার শিকার ভুক্তভোগী জহির খান জানান, সামাদ পূর্ব পরিচিত থাকার কারণে তার মাধ্যমে বরিশাল সদর উপজেলার ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে জমি ১২ লক্ষ টাকায় ২১ শতাংশ জমি ক্রয় করি। তার দাবিকৃত মিডিয়া কমিশন পরিশোধ করি। কিন্তু সে আমার দলীলের টিকেট এখনো বুঝিয়ে দেন নাই। সামাদ এবং তার বড় ভাই আক্তার টিকেট আটকে রেখেছেন। টিকেট চাইতে গেলে আমার কাছে আরো অর্থ দাবি করেন।

শ্রীপুর ইউনিয়নে বাসিন্দা ভুক্তভোগী কিরম খান ও রহীম খান বলেন, সামাদের কাছ থেকে ক্রয়কৃত ১০০ শতাংশ জমি বুঝ না দিয়ে জোরপূর্বক ভোগ দখল করে আছেন।

আওয়ামী লীগের নেতা সামাদের ছোট ভাই মুসা কৃষক লীগের নেতা হয়েও ৫ আগষ্টের পরে তার সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক তৈরি করছে।

শ্রীপুর ইউনিয়নের কয়েকজন বাসিন্দা জানান, সামাদ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে এমন প্রতারণা করে আসছেন। এলাকার মানুষ তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ চান।

আরএক ভুক্তভোগী করিম খান বলেন, চরের জমিতে ঘাস দেখিয়ে বিক্রির জন্য আমার কাছ থেকে ১০ লক্ষ টাকা নিয়ে কিন্তু ঘাস বুঝিয়ে দেয় নাই।

অভিযুক্ত আওয়ামী লীগের নেতা তোফাজ্জেল হোসেন সামাদের মুঠোফোনে বক্তব্য জানতে একাধিক বার কল দিয়ে তাকে পাওয়া যায়নি।

মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা
মোঃ রিয়াজুর রহমান জানান, সরকারি খাস জমি কোন বিক্রির সুযোগ নেই,  কারো বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *